হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আধাঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৭ অক্টোবর – দক্ষিণ চীন সাগরে পৃথক দুই ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) নিয়মিত মহড়ার সময় এই দুটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহর। উভয় ঘটনায় সব ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন।

নৌবাহিনী জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত উড্ডয়ন মহড়ায় অংশ নেওয়ার সময় একটি এমএইচ–৬০আর ‘সি হক’ হেলিকপ্টার সমুদ্রে পড়ে যায়। হেলিকপ্টারটি ছিল হেলিকপ্টার মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএসএম)–৭-এর অধীনে থাকা ‘ব্যাটল ক্যাটস’ ইউনিটের। দ্রুত অভিযান চালিয়ে তিন ক্রু সদস্যকেই উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে দুর্ঘটনায় লাগেজ না পাওয়া যাত্রীদের অনলাইনে অভিযোগের পরামর্শ দূতাবাসের

এর আধঘণ্টা পর, বিকেল ৩টা ১৫ মিনিটে একই রণতরী থেকে উড্ডয়ন করা একটি এফ/এ–১৮এফ ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানও নিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণের সময় সমুদ্রে পড়ে যায়। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ)–২২-এর অধীনে ‘ফাইটিং রেডককস’ ইউনিটের এ বিমানটির দুই পাইলট সফলভাবে ইজেকশন করে নিরাপদে উদ্ধার হন।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত শুরু করেছে।

দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ, যা ঘিরে রয়েছে চীনসহ একাধিক দক্ষিণ-পূর্ব এশীয় দেশ। তবে আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করে প্রায় পুরো জলসীমার ওপর সার্বভৌম দাবি জানিয়ে আসছে বেইজিং। গত দুই দশকে চীন সেখানে সামরিক স্থাপনা গড়ে তুলে যুক্তরাষ্ট্রের মুক্ত নৌচলাচল কার্যক্রমের বিরুদ্ধে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

সম্প্রতি দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই এই সফর হচ্ছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে, যা ট্রাম্প–শি বৈঠকের আগে উত্তেজনা কিছুটা প্রশমিত করবে।

এ বছরের শুরুর দিকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুটি ‘সুপার হর্নেট’ জেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। নৌবাহিনীর হিসাব অনুযায়ী, প্রতিটি এফ/এ–১৮ যুদ্ধবিমানের দাম ৬ কোটি মার্কিন ডলারেরও বেশি।

ইউএসএস নিমিৎজ বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজগুলোর একটি এবং এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে পুরোনো বিমানবাহী রণতরী, যা আগামী বছর অবসর নেওয়ার কথা রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আধাঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আধাঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৭ অক্টোবর – দক্ষিণ চীন সাগরে পৃথক দুই ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) নিয়মিত মহড়ার সময় এই দুটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহর। উভয় ঘটনায় সব ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন।নৌবাহিনী জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত উড্ডয়ন মহড়ায় অংশ নেওয়ার সময় একটি এমএইচ–৬০আর ‘সি হক’ হেলিকপ্টার সমুদ্রে পড়ে যায়। হেলিকপ্টারটি ছিল হেলিকপ্টার মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএসএম)–৭-এর অধীনে থাকা ‘ব্যাটল ক্যাটস’ ইউনিটের। দ্রুত অভিযান চালিয়ে তিন ক্রু সদস্যকেই উদ্ধার করা হয়।এর আধঘণ্টা পর, বিকেল ৩টা ১৫ মিনিটে একই রণতরী থেকে উড্ডয়ন করা একটি এফ/এ–১৮এফ ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানও নিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণের সময় সমুদ্রে পড়ে যায়। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ)–২২-এর অধীনে ‘ফাইটিং রেডককস’ ইউনিটের এ বিমানটির দুই পাইলট সফলভাবে ইজেকশন করে নিরাপদে উদ্ধার হন।যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত শুরু করেছে।দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ, যা ঘিরে রয়েছে চীনসহ একাধিক দক্ষিণ-পূর্ব এশীয় দেশ। তবে আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করে প্রায় পুরো জলসীমার ওপর সার্বভৌম দাবি জানিয়ে আসছে বেইজিং। গত দুই দশকে চীন সেখানে সামরিক স্থাপনা গড়ে তুলে যুক্তরাষ্ট্রের মুক্ত নৌচলাচল কার্যক্রমের বিরুদ্ধে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।সম্প্রতি দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই এই সফর হচ্ছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে, যা ট্রাম্প–শি বৈঠকের আগে উত্তেজনা কিছুটা প্রশমিত করবে।এ বছরের শুরুর দিকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুটি ‘সুপার হর্নেট’ জেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। নৌবাহিনীর হিসাব অনুযায়ী, প্রতিটি এফ/এ–১৮ যুদ্ধবিমানের দাম ৬ কোটি মার্কিন ডলারেরও বেশি।ইউএসএস নিমিৎজ বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজগুলোর একটি এবং এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে পুরোনো বিমানবাহী রণতরী, যা আগামী বছর অবসর নেওয়ার কথা রয়েছে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×