হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


কাবুল, ১৮ জুন – আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কর্মকর্তাদের আইনি ও শরিয়া উভয় ধরনের দণ্ড ভোগ করতে হবে। এই ঘোষণার পর দেশটির অনেক কর্মকর্তা ইতিমধ্যে তাদের স্মার্টফোনগুলো ধ্বংস করে ফেলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে দুর্ঘটনায় লাগেজ না পাওয়া যাত্রীদের অনলাইনে অভিযোগের পরামর্শ দূতাবাসের

তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ সকল কর্মকর্তা, সাধারণ মুজাহিদ ও পরিষেবা কর্মীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক কর্মকর্তা নিষেধাজ্ঞার আদেশটি পড়ে শোনাচ্ছেন এবং অন্যজন ফোনগুলো ভেঙে ফেলছেন। আদেশে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করলে তার ডিভাইসটি গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার বিশেষ লিখিত অনুমতি থাকলে এই আদেশ থেকে ছাড় পাওয়া যাবে।

বর্তমানে এই আদালতের আদেশটি বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কার্যকর করা হচ্ছে। কোনো কোনো অঞ্চলে কেবল কর্মকর্তাদের ওপর এটি কার্যকর হলেও কোথাও কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও প্রয়োগের খবর পাওয়া গেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ১৮ জুন – আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কর্মকর্তাদের আইনি ও শরিয়া উভয় ধরনের দণ্ড ভোগ করতে হবে। এই ঘোষণার পর দেশটির অনেক কর্মকর্তা ইতিমধ্যে তাদের স্মার্টফোনগুলো ধ্বংস করে ফেলেছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ সকল কর্মকর্তা, সাধারণ মুজাহিদ ও পরিষেবা কর্মীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক কর্মকর্তা নিষেধাজ্ঞার আদেশটি পড়ে শোনাচ্ছেন এবং অন্যজন ফোনগুলো ভেঙে ফেলছেন। আদেশে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করলে তার ডিভাইসটি গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার বিশেষ লিখিত অনুমতি থাকলে এই আদেশ থেকে ছাড় পাওয়া যাবে।বর্তমানে এই আদালতের আদেশটি বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কার্যকর করা হচ্ছে। কোনো কোনো অঞ্চলে কেবল কর্মকর্তাদের ওপর এটি কার্যকর হলেও কোথাও কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও প্রয়োগের খবর পাওয়া গেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×