হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের বিক্ষোভে সহিংসতা ও হত্যার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন


তেহরান, ১৮ জানুয়ারি – ইরানজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে যে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে, তার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ বলে আখ্যায়িত করেছেন। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, সাম্প্রতিক ইরানবিরোধী এই ষড়যন্ত্র আগেরগুলোর চেয়ে আলাদা ছিল, কারণ এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে সরাসরি জড়িয়ে পড়েছিলেন।

আরও পড়ুন

মিলার সেই বুকফাটা আর্তনাদ, আগুনে নিঃস্ব এক পরিবারের বেদনার প্রতিচ্ছবি

তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তির সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ দেশজুড়ে ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। খামেনির ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানজুড়ে চলা এই বিক্ষোভে বিদেশি শক্তিরাই উসকানি দিয়েছে বলে তিনি দাবি করেন।

ইরানের কর্তৃপক্ষ শুরু থেকেই দেশজুড়ে চলা অস্থিরতার পেছনে বিদেশি শক্তির সম্পৃক্ততার অভিযোগ করে আসছে। তেহরানের দাবি, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিক্ষোভে সহিংসতা ছড়াতে উসকানি দিয়েছে এবং মাঠপর্যায়ে সক্রিয় ছিল।

খামেনি সতর্ক করে বলেন, ইরান সীমান্তের বাইরে সংঘাত ছড়িয়ে দেবে না। তবে যাদের এই ঘটনার জন্য দায়ী মনে করা হচ্ছে, তারা কোনোভাবেই পরিণতি এড়াতে পারবে না। তিনি বলেন, ‘আমরা দেশকে যুদ্ধে জড়াব না, কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক অপরাধীদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।’

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের বিক্ষোভে সহিংসতা ও হত্যার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের বিক্ষোভে সহিংসতা ও হত্যার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৮ জানুয়ারি – ইরানজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে যে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে, তার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ বলে আখ্যায়িত করেছেন। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, সাম্প্রতিক ইরানবিরোধী এই ষড়যন্ত্র আগেরগুলোর চেয়ে আলাদা ছিল, কারণ এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে সরাসরি জড়িয়ে পড়েছিলেন।তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তির সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ দেশজুড়ে ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। খামেনির ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানজুড়ে চলা এই বিক্ষোভে বিদেশি শক্তিরাই উসকানি দিয়েছে বলে তিনি দাবি করেন।ইরানের কর্তৃপক্ষ শুরু থেকেই দেশজুড়ে চলা অস্থিরতার পেছনে বিদেশি শক্তির সম্পৃক্ততার অভিযোগ করে আসছে। তেহরানের দাবি, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিক্ষোভে সহিংসতা ছড়াতে উসকানি দিয়েছে এবং মাঠপর্যায়ে সক্রিয় ছিল।খামেনি সতর্ক করে বলেন, ইরান সীমান্তের বাইরে সংঘাত ছড়িয়ে দেবে না। তবে যাদের এই ঘটনার জন্য দায়ী মনে করা হচ্ছে, তারা কোনোভাবেই পরিণতি এড়াতে পারবে না। তিনি বলেন, ‘আমরা দেশকে যুদ্ধে জড়াব না, কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক অপরাধীদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।’এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×