কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়ার কালুরপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে,১ উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আবদুল কায়ুম, ইসমাইল হোসেন, আলী আহম্মদ, ইলিয়াস হোসেনসহ রেঞ্জের অন্যান্য কর্মীরা অংশ নেন।
স্থানীয় সূত্রের বরাতে অভিযোগ করা হয়েছে, উত্তর পুকুরিয়া এলাকার বেলাল উদ্দিন পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িত। বন বিভাগ জানিয়েছে, বন ও পরিবেশ রক্ষা এবং পাহাড় কাটা বন্ধে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাহাড় কেটে মাটি পাচারের কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভূমিধসের ঝুঁকিও বাড়ে। এ অবস্থায় পাহাড় কাটা বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশসচেতন ব্যক্তিরা।
কলকাতার চোরবাগান পূজামণ্ডপে মর্মান্তিক পদদলন: ১৩ নারীসহ নিহত ১৭
অভিযানে ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আবদুল কায়ুম, ইসমাইল হোসেন, আলী আহম্মদ, ইলিয়াস হোসেনসহ রেঞ্জের অন্যান্য কর্মীরা অংশ নেন।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, ডাম্পার জব্দ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ও। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন