হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবা ফেলে পালালো মাদক কারবারিরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১, ১০:২৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক কারবারিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

এ সময় ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউপির আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে ভুয়া তথ্য! পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে ইয়াবা চোরাকারবারিদের একটি দল মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে বাংলাদেশে আসছে।

এ খবরের ভিত্তিতে রেজুআমতলী ফাঁড়ির একটি বিশেষ টহল দল গোদা আমবাগান এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে কয়েকজন ইয়াবা কারবারি হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে শুরু করেন।

এ সময় বিজিবির সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা গুলি ছুড়তে থাকেন। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ইয়াবা কারবারিরা তাঁদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যান।

মেহেদি হোসাইন বলেন, পরে ওই ব্যাগের ভেতর থেকে ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবা ফেলে পালালো মাদক কারবারিরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবা ফেলে পালালো মাদক কারবারিরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১, ১০:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক কারবারিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউপির আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে ইয়াবা চোরাকারবারিদের একটি দল মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে বাংলাদেশে আসছে। এ খবরের ভিত্তিতে রেজুআমতলী ফাঁড়ির একটি বিশেষ টহল দল গোদা আমবাগান এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে কয়েকজন ইয়াবা কারবারি হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে শুরু করেন। এ সময় বিজিবির সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা গুলি ছুড়তে থাকেন। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ইয়াবা কারবারিরা তাঁদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যান। মেহেদি হোসাইন বলেন, পরে ওই ব্যাগের ভেতর থেকে ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×