হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন


কোরীয়, ২৯ সেপ্টেম্বর – উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন জিয়ং। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এই তথ্য জানান তিনি।

কিম সন জিয়ং বলেন, পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার সমতুল্য। উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না।

আরও পড়ুন

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা: ৫০ কোটি গ্রাহকের তথ্য ‘সিরিউসিম’ হ্যাকারদের কবলে

২০১৮ সালের পর প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের পাঠানো কোনও সরকারি কর্মকর্তা হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দিয়েছেন কিম সন। ওই বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক সফর করেছিলেন।

কিম সন জিয়ং বলেন, পারমাণবিক অস্ত্রের অধিকার আমাদের দেশের সংবিধানে সুরক্ষিত এবং এটি আলোচনার কোনও বিষয় নয়। তিনি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, এই মহড়া কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জাতিসংঘে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক উন্নয়নের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কোরীয়, ২৯ সেপ্টেম্বর – উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন জিয়ং। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এই তথ্য জানান তিনি।কিম সন জিয়ং বলেন, পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার সমতুল্য। উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না।২০১৮ সালের পর প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের পাঠানো কোনও সরকারি কর্মকর্তা হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দিয়েছেন কিম সন। ওই বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক সফর করেছিলেন।কিম সন জিয়ং বলেন, পারমাণবিক অস্ত্রের অধিকার আমাদের দেশের সংবিধানে সুরক্ষিত এবং এটি আলোচনার কোনও বিষয় নয়। তিনি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, এই মহড়া কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জাতিসংঘে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক উন্নয়নের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×