হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০১ জুলাই – বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে দ্বিতীয় দফায় ঢাকায় এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। এবারের সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। আজ (১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে রশিদ খানের দল।

এর আগে একইদিন সকালে সিরিজের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ সকালেই টাইগার ক্রিকেটাররা টিম হোটেলে উঠেছেন। এ বহরের সঙ্গেই সেখানে গিয়েছেন চোটের কারণে দলের বাইরে থাকা সাকিব আল হাসানও।

আরও পড়ুন

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই বিমান ধরবে সিলেটের উদ্দেশে। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ।

এর আগে প্রথম দফায় একমাত্র টেস্টে টাইগাররা তাদের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল। এবার দ্বিতীয় দফায় আফগানদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিব-তামিমরা। সাদা পোশাকে আফগানিস্তান দলে রশিদ খান ও মুজিব-উর রহমানদের মতো ক্রিকেটাররা না থাকলেও রঙিন ক্রিকেটে তারা ফিরছেন। ফলে স্বাভাবিকভাবেই টেস্টের মতো আসন্ন ম্যাচগুলোও একপাক্ষিক হবে না বলেই ধরে নেওয়া যায়!

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০১ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ জুলাই – বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে দ্বিতীয় দফায় ঢাকায় এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। এবারের সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। আজ (১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে রশিদ খানের দল। এর আগে একইদিন সকালে সিরিজের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ সকালেই টাইগার ক্রিকেটাররা টিম হোটেলে উঠেছেন। এ বহরের সঙ্গেই সেখানে গিয়েছেন চোটের কারণে দলের বাইরে থাকা সাকিব আল হাসানও। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই বিমান ধরবে সিলেটের উদ্দেশে। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ। এর আগে প্রথম দফায় একমাত্র টেস্টে টাইগাররা তাদের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল। এবার দ্বিতীয় দফায় আফগানদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিব-তামিমরা। সাদা পোশাকে আফগানিস্তান দলে রশিদ খান ও মুজিব-উর রহমানদের মতো ক্রিকেটাররা না থাকলেও রঙিন ক্রিকেটে তারা ফিরছেন। ফলে স্বাভাবিকভাবেই টেস্টের মতো আসন্ন ম্যাচগুলোও একপাক্ষিক হবে না বলেই ধরে নেওয়া যায়! সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০১ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×