হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে এরশাদুল হাবিব হত্যাকাণ্ডে ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর এরশাদুল হাবিব হত্যাকাণ্ডে ৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত এই আদেশ দেন। একই মামলায় ৪ আসামীকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় স্থানীয় একটি স্কুলে ইফতার পার্টি শেষে বাড়ী ফিরছিলেন এরশাদুল হাবিব। এসময় জমি নিয়ে বিরোধের জেরে আসামী জাহেদুল ইসলাম ফরহাদ, আবু এরশাদ জুয়েল, রুস্তম আলী এবং আবদুল্লাহ আল মামুন সোহেল পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁর উপর হামলা চালায়। আসামীরা হাবিবকে কুপিয়ে জখম করার পাশাপাশি গুলিও করে। পরে হাবিবের স্বজনরা তাঁকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।

এই ঘটনায় একই বছরের ১৭ অক্টোবর বাদী হয়ে মামলা করেন নিহত এরশাদুলের মা। পরে পুলিশ তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার এই মামলায় রায় ঘোষনা করেন আদালত।

রায়ে চার্জশীটভুক্ত আসামী আজহারুল ইসলাম ছোটন, তৌহিদুল ইসলাম আরাফাত, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ এবং মোঃ সৈয়দের বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় আদালত তাঁদেরকে খালাদের আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে জাহেদুল ইসলাম ফরহাদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।

আরও পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে এরশাদুল হাবিব হত্যাকাণ্ডে ৪ জনের মৃত্যুদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে এরশাদুল হাবিব হত্যাকাণ্ডে ৪ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর এরশাদুল হাবিব হত্যাকাণ্ডে ৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত এই আদেশ দেন। একই মামলায় ৪ আসামীকে খালাস দিয়েছে আদালত। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় স্থানীয় একটি স্কুলে ইফতার পার্টি শেষে বাড়ী ফিরছিলেন এরশাদুল হাবিব। এসময় জমি নিয়ে বিরোধের জেরে আসামী জাহেদুল ইসলাম ফরহাদ, আবু এরশাদ জুয়েল, রুস্তম আলী এবং আবদুল্লাহ আল মামুন সোহেল পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁর উপর হামলা চালায়। আসামীরা হাবিবকে কুপিয়ে জখম করার পাশাপাশি গুলিও করে। পরে হাবিবের স্বজনরা তাঁকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় একই বছরের ১৭ অক্টোবর বাদী হয়ে মামলা করেন নিহত এরশাদুলের মা। পরে পুলিশ তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার এই মামলায় রায় ঘোষনা করেন আদালত। রায়ে চার্জশীটভুক্ত আসামী আজহারুল ইসলাম ছোটন, তৌহিদুল ইসলাম আরাফাত, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ এবং মোঃ সৈয়দের বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় আদালত তাঁদেরকে খালাদের আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে জাহেদুল ইসলাম ফরহাদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×