হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কানাডা যাচ্ছেন নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ ডিসেম্বর ২০২২, ১০:১৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে সন্ত্রাসীদের হাতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ জন স্বজন কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট থেকে মুহিবুল্লাহর পরিবারের ওই ১০ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। এ নিয়ে তৃতীয় দফায় তার পরিবারের সদস্যরা কানাডা যাচ্ছেন। এর আগে মুহিবুল্লাহর পরিবারসহ দুই দফায় আরও ২৫ জন কানাডায় পাড়ি জমিয়েছেন।

নাম না প্রকাশের শর্তে উচ্চ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের স্বজন রশিদ উল্লাহ ও মো. সেলিমের দুই পরিবারের ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করছেন। এখানকার প্রক্রিয়া শেষে তাদের ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কানাডায় রওনা দেওয়ার কথা রয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তৃতীয় দফায় মুহিবুল্লাহর আরও কিছু স্বজন কানাডা যাচ্ছেন। তারা ক্যাম্প ত্যাগ করেছেন।

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, মুহিবুল্লাহর পরিবারের কিছু সদস্যকে উখিয়া ট্রানজিট পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাদের কোথায় নেওয়া হবে, সেই বিষয়টি আমার জানা নেই।

ADVERTISEMENT

উখিয়া ট্রানজিট পয়েন্টের বাসিন্দা রোহিঙ্গা মো. জিয়াবুল হক বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের বড় ভাইয়ের স্বজন মো. সেলিম ও রশিদ উল্লাহসহ দুই পরিবারের ১০ সদস্যকে কানাডা নেওয়ার কথা বলে ক্যাম্প থেকে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হন। এরপর তার পরিবারের সদস্যদের ক্যাম্প থেকে সরিয়ে উখিয়া ট্রানজিট পয়েন্টে কঠোর নিরাপত্তায় রাখা হয়। একইসঙ্গে তাদের তৃতীয় কোনো দেশে পাঠানোর আলোচনা শুরু হয়। এরই অংশ হিসেবে তাদের কানাডায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কানাডা যাচ্ছেন নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কানাডা যাচ্ছেন নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর ২০২২, ১০:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে সন্ত্রাসীদের হাতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ জন স্বজন কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন। সোমবার (৫ ডিসেম্বর) সকালে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট থেকে মুহিবুল্লাহর পরিবারের ওই ১০ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। এ নিয়ে তৃতীয় দফায় তার পরিবারের সদস্যরা কানাডা যাচ্ছেন। এর আগে মুহিবুল্লাহর পরিবারসহ দুই দফায় আরও ২৫ জন কানাডায় পাড়ি জমিয়েছেন। নাম না প্রকাশের শর্তে উচ্চ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের স্বজন রশিদ উল্লাহ ও মো. সেলিমের দুই পরিবারের ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করছেন। এখানকার প্রক্রিয়া শেষে তাদের ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কানাডায় রওনা দেওয়ার কথা রয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তৃতীয় দফায় মুহিবুল্লাহর আরও কিছু স্বজন কানাডা যাচ্ছেন। তারা ক্যাম্প ত্যাগ করেছেন। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, মুহিবুল্লাহর পরিবারের কিছু সদস্যকে উখিয়া ট্রানজিট পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাদের কোথায় নেওয়া হবে, সেই বিষয়টি আমার জানা নেই। ADVERTISEMENT উখিয়া ট্রানজিট পয়েন্টের বাসিন্দা রোহিঙ্গা মো. জিয়াবুল হক বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের বড় ভাইয়ের স্বজন মো. সেলিম ও রশিদ উল্লাহসহ দুই পরিবারের ১০ সদস্যকে কানাডা নেওয়ার কথা বলে ক্যাম্প থেকে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হন। এরপর তার পরিবারের সদস্যদের ক্যাম্প থেকে সরিয়ে উখিয়া ট্রানজিট পয়েন্টে কঠোর নিরাপত্তায় রাখা হয়। একইসঙ্গে তাদের তৃতীয় কোনো দেশে পাঠানোর আলোচনা শুরু হয়। এরই অংশ হিসেবে তাদের কানাডায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×