হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খাগড়াছড়ির আলুটিলায় খাস্রাং রেস্টুরেন্টের মিষ্টির দোকানে আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন


খাগড়াছড়ি, ২৪ মার্চ – খাগড়াছড়ি শহরের অদূরে আলুটিলা এলাকায় অবস্থিত জনপ্রিয় খাস্রাং রেস্টুরেন্ট সংলগ্ন একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ২৪ মার্চ বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আরও পড়ুন

দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া, কয়েক দিন পর কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া দোকানটির দৈর্ঘ্য ছিল প্রায় ৩০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। তবে এই অগ্নিকাণ্ডে মূল খাস্রাং রেস্টুরেন্ট বা এর পাশের কটেজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, স্থানীয় বাসিন্দা এবং পার্শ্ববর্তী আর্মি ক্যাম্প থেকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আগুনে দোকানটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ভেতরে থাকা একটি র‍্যাক ছাড়া আর তেমন কিছুই অবশিষ্ট নেই। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

খাগড়াছড়ির আলুটিলায় খাস্রাং রেস্টুরেন্টের মিষ্টির দোকানে আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খাগড়াছড়ির আলুটিলায় খাস্রাং রেস্টুরেন্টের মিষ্টির দোকানে আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] খাগড়াছড়ি, ২৪ মার্চ – খাগড়াছড়ি শহরের অদূরে আলুটিলা এলাকায় অবস্থিত জনপ্রিয় খাস্রাং রেস্টুরেন্ট সংলগ্ন একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার ২৪ মার্চ বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া দোকানটির দৈর্ঘ্য ছিল প্রায় ৩০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। তবে এই অগ্নিকাণ্ডে মূল খাস্রাং রেস্টুরেন্ট বা এর পাশের কটেজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, স্থানীয় বাসিন্দা এবং পার্শ্ববর্তী আর্মি ক্যাম্প থেকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তিনি আরও জানান, আগুনে দোকানটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ভেতরে থাকা একটি র‍্যাক ছাড়া আর তেমন কিছুই অবশিষ্ট নেই। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×