ঢাকা, ১৭ অক্টোবর – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিসিবির দারুণ উপহার: মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে
ডা. জাহিদ বলেন, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শিগগিরই তিনি বাসায় ফিরবেন। এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন।
ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন।
গত ২৮ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষার জন্য যান বিএনপি চেয়ারপারসন। সেদিন রাতেই তিনি বাসায় ফিরেছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার (১৫ অক্টোবর) রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সর্বশেষ রাষ্ট্র যখন দায়িত্ব নেয় কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার কারণ আছে যে, এটি ভবিষ্যতে বাস্তবায়ন হবে না।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন