হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন


কক্সবাজার, ২২ ফেব্রুয়ারি – কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ মুজিব নামের এক মাংস ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারসংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া, কয়েক দিন পর কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে এবং তিনি স্থানীয় বাজারে মাংস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের ছোট ভাই আবদুল মালেক জানান, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার আরিফ নামের এক যুবক বাড়িতে এসে মুজিবকে ডাকেন। এরপর ইফতারের কিছু সামগ্রী কিনে স্ত্রী আনোয়ারা বেগমকে দিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। রাত ১১টার দিকে শাহ ওমর মাজারের পাশে হাত, পা ও মুখে কসটেপ পেঁচানো অবস্থায় মুজিবকে পাওয়া যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, আরিফ ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ২২ ফেব্রুয়ারি – কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ মুজিব নামের এক মাংস ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারসংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে এবং তিনি স্থানীয় বাজারে মাংস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।নিহতের ছোট ভাই আবদুল মালেক জানান, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার আরিফ নামের এক যুবক বাড়িতে এসে মুজিবকে ডাকেন। এরপর ইফতারের কিছু সামগ্রী কিনে স্ত্রী আনোয়ারা বেগমকে দিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। রাত ১১টার দিকে শাহ ওমর মাজারের পাশে হাত, পা ও মুখে কসটেপ পেঁচানো অবস্থায় মুজিবকে পাওয়া যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরিবারের অভিযোগ, আরিফ ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×