হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাবির শের-ই বাংলা হল থেকে প্রত্নতত্ত্বের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন


ঢাকা, ১৮ মার্চ – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ওই হলের ৪১৩ নম্বর কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ঈদের ছুটিতে অরূপ ওই কক্ষে একাই অবস্থান করছিলেন। বুধবার কক্ষটির সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে কয়েকজন শিক্ষার্থী অরূপের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী অং সিং জানান, তিনি হলে গিয়ে দেখেন কয়েকজন মিলে ওই কক্ষের দরজা ভাঙছেন। ভেতরে প্রবেশ করলেও পুলিশের জন্য অপেক্ষা করায় মরদেহটি সঙ্গে সঙ্গে নামানো হয়নি।

আশুলিয়া থানার উপপুলিশ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আনুমানিক ১০ থেকে ১২ ঘণ্টা আগে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাবির শের-ই বাংলা হল থেকে প্রত্নতত্ত্বের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাবির শের-ই বাংলা হল থেকে প্রত্নতত্ত্বের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ মার্চ – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার ওই হলের ৪১৩ নম্বর কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ঈদের ছুটিতে অরূপ ওই কক্ষে একাই অবস্থান করছিলেন। বুধবার কক্ষটির সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে কয়েকজন শিক্ষার্থী অরূপের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন।প্রত্যক্ষদর্শী অং সিং জানান, তিনি হলে গিয়ে দেখেন কয়েকজন মিলে ওই কক্ষের দরজা ভাঙছেন। ভেতরে প্রবেশ করলেও পুলিশের জন্য অপেক্ষা করায় মরদেহটি সঙ্গে সঙ্গে নামানো হয়নি।আশুলিয়া থানার উপপুলিশ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আনুমানিক ১০ থেকে ১২ ঘণ্টা আগে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।এনএন/ ১৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×