হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামায়াতের সভার পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি প্রার্থী মনিরুজ্জামান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন


সাতক্ষীরা, ৮ ফেব্রুয়ারি – সাতক্ষীরার শ্যামনগরে রাজনৈতিক সম্প্রীতি ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শেষে মাঠজুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, এর আগের দিন শনিবার দুপুরে একই বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষ হওয়ার পর মাঠজুড়ে খাবারের প্যাকেট, পলিথিন ও কাগজসহ বিভিন্ন বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর রবিবার দুপুরে বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পরিষ্কারের উদ্যোগ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কার্যক্রমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং মাঠের বিভিন্ন প্রান্ত থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

এ বিষয়ে বিএনপি প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার নৈতিক দায়িত্ব। সোমবার একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, তারা একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে তাদের কর্মসূচি পালন করতে চান। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচনী উত্তেজনার মাঝে ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পর মাঠ পরিষ্কারের এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয়রা বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। উল্লেখ্য, সোমবার বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে, যার জন্য মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে।

এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জামায়াতের সভার পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি প্রার্থী মনিরুজ্জামান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামায়াতের সভার পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি প্রার্থী মনিরুজ্জামান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সাতক্ষীরা, ৮ ফেব্রুয়ারি – সাতক্ষীরার শ্যামনগরে রাজনৈতিক সম্প্রীতি ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শেষে মাঠজুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, এর আগের দিন শনিবার দুপুরে একই বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষ হওয়ার পর মাঠজুড়ে খাবারের প্যাকেট, পলিথিন ও কাগজসহ বিভিন্ন বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর রবিবার দুপুরে বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পরিষ্কারের উদ্যোগ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কার্যক্রমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং মাঠের বিভিন্ন প্রান্ত থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করেন।এ বিষয়ে বিএনপি প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার নৈতিক দায়িত্ব। সোমবার একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, তারা একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে তাদের কর্মসূচি পালন করতে চান। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচনী উত্তেজনার মাঝে ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পর মাঠ পরিষ্কারের এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয়রা বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। উল্লেখ্য, সোমবার বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে, যার জন্য মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে।এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×