হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নতুন মন্তব্য, রুশ হুমকি মোকাবিলার দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৯ জানুয়ারি – গ্রিনল্যান্ডে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় এবার শক্ত পদক্ষেপ নিতে চায় যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি গ্রিনল্যান্ডের মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছেন।

ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “ন্যাটো ২০ বছর ধরে ডেনমার্ককে বলছে—‘গ্রিনল্যান্ড থেকে রুশ হুমকি দূর করতে হবে।’ দুর্ভাগ্যজনকভাবে ডেনমার্ক কিছুই করতে পারেনি। এখন সময় এসেছে, এবং এটি হবেই!”

আরও পড়ুন

৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’-এর বদলে ‘ভিউয়ারস’ মেট্রিক চালুর নোটিশ

এ বিষয়ে রোববার (১৮ জানুয়ারি) ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। আলোচনায় গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উঠে আসে। রুটে জানান, উভয় পক্ষই এই বিষয়ে কাজ চালিয়ে যাবে এবং চলতি সপ্তাহে ডাভোসে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন।

গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে হলেও স্বশাসিত অঞ্চল হিসেবে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের কেন্দ্রবিন্দু। এর ভৌগোলিক অবস্থান, বিপুল খনিজ সম্পদ এবং রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান তৎপরতা মার্কিন প্রশাসনের উদ্বেগের কারণ।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ট্রাম্প গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বিরোধিতার জবাবে ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। এই দেশগুলো হলো—ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড।

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অভিযোগ, এই অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক উপস্থিতি বাড়ছে এবং ডেনমার্ক এটি রক্ষা করতে সক্ষম নয়। এই অবস্থায় আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রয়োজন।

এছাড়া ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভূখণ্ড অখণ্ড রাখার জন্য ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্যের মতো ছয়টি ক্ষমতাধর দেশ একজোট হওয়ার ঘোষণা দিয়েছে।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নতুন মন্তব্য, রুশ হুমকি মোকাবিলার দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নতুন মন্তব্য, রুশ হুমকি মোকাবিলার দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৯ জানুয়ারি – গ্রিনল্যান্ডে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় এবার শক্ত পদক্ষেপ নিতে চায় যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি গ্রিনল্যান্ডের মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছেন।ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “ন্যাটো ২০ বছর ধরে ডেনমার্ককে বলছে—‘গ্রিনল্যান্ড থেকে রুশ হুমকি দূর করতে হবে।’ দুর্ভাগ্যজনকভাবে ডেনমার্ক কিছুই করতে পারেনি। এখন সময় এসেছে, এবং এটি হবেই!”এ বিষয়ে রোববার (১৮ জানুয়ারি) ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। আলোচনায় গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উঠে আসে। রুটে জানান, উভয় পক্ষই এই বিষয়ে কাজ চালিয়ে যাবে এবং চলতি সপ্তাহে ডাভোসে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন।গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে হলেও স্বশাসিত অঞ্চল হিসেবে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের কেন্দ্রবিন্দু। এর ভৌগোলিক অবস্থান, বিপুল খনিজ সম্পদ এবং রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান তৎপরতা মার্কিন প্রশাসনের উদ্বেগের কারণ।এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ট্রাম্প গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বিরোধিতার জবাবে ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। এই দেশগুলো হলো—ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড।গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অভিযোগ, এই অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক উপস্থিতি বাড়ছে এবং ডেনমার্ক এটি রক্ষা করতে সক্ষম নয়। এই অবস্থায় আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রয়োজন।এছাড়া ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভূখণ্ড অখণ্ড রাখার জন্য ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্যের মতো ছয়টি ক্ষমতাধর দেশ একজোট হওয়ার ঘোষণা দিয়েছে।এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×