শিরোনাম ::
রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার তারিখ জানা যাবে আজ পাবনায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গ্রেফতার দেশ ছাড়ার খবরে ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়াল শীর্ষে, বার্সেলোনা দুই পয়েন্ট পিছিয়ে বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ বরগুনায় ছাত্রলীগের জেলা সিনিয়র সহসভাপতি গ্রেপ্তার নির্বাচনে হেরে মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে ৮ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ দুই ডাকাত গ্রেপ্তার, জব্দ তালিকা নিয়ে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে সম্পর্ক জোরদার করতে চায় বিএনপি
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়, মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা?

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। এর মাধ্যমে দীর্ঘ দুই দশক পর দলটি পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে। নবনির্বাচিত সরকার ও মন্ত্রিসভার সদস্য কারা হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সাংবিধানিক নিয়ম মেনে দ্রুততম সময়ের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন হবে এবং দেশবাসী নতুন সরকার দেখতে পাবে। দলীয় সূত্রে খবর, বিএনপির নতুন মন্ত্রিসভা গঠিত হবে নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে। অতীতে দলের জন্য ত্যাগ স্বীকার ও যোগ্যতার ভিত্তিতে নেতাদের মন্ত্রিপরিষদে স্থান দেওয়া হবে। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তবে মন্ত্রিসভার আকার খুব বেশি বড় বা ঢাউস হবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক যাত্রার যে সূচনা হলো, তা অব্যাহত রাখা এবং রাষ্ট্র কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার সাধনই তাদের মূল লক্ষ্য। ইশতেহার ও রাজনৈতিক সমঝোতার দলিল অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। নির্বাচনে তারেক রহমান দুটি সংসদীয় আসন থেকে বিজয়ী হয়েছেন এবং তাঁর নেতৃত্বেই বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তিনি হবেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান মেধা ও পরিশ্রম দিয়ে দলকে এই বিজয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

নতুন সরকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন বলে জোরালো আলোচনা রয়েছে। এছাড়াও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা। টেকনোক্র্যাট কোটায় ও জোটের শরিকদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর প্রমুখের নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে সহায়তার জন্য বিশেষ দায়িত্বে দেখা যেতে পারে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: