বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে আদর্শগ্রাম চেকপোস্টের কাছে স্টিল ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির সুত্রে জানা যায় লেবুভর্তি দুটি বস্তা তল্লাশি করে ১০টি কাটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন