শিরোনাম ::
নাইজেরিয়ায় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪৬ গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের তহবিল ঘোষণা ট্রাম্পের খুলনায় আ.লীগ কার্যালয়ে প্রবেশ করে স্লোগান, রাতে অগ্নিসংযোগ নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান মতভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যের আহ্বান, তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক নাহিদ ইসলামের বাসায় গিয়ে বুকে জড়িয়ে নিলেন তারেক রহমান সাভারে হানিফ পরিবহনের বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল ভারত নির্বাচনে জয়ে তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন ড. ইউনূস জালেমকে দেশে এনেছেন এবং নির্বাচনী কারচুপিতে সহায়তা করেছেন: নাসীরুদ্দীন
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

নাহিদ ইসলামের বাসায় গিয়ে বুকে জড়িয়ে নিলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬


বেইলি রোড, ১৫ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় তিনি উপস্থিত হন।

গাড়ি থেকে নামার পরপরই তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম এবং পঞ্চগড় ১ আসনের বিগত নির্বাচনের প্রার্থী সারজিস আলম। গাড়ি থেকে নামার পর তাঁদের দুজনকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নেন তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই আন্তরিক মুহূর্তটি দেখা গেছে। এ সময় বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে একই দিন সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে ওই সাক্ষাৎ শেষ করেই তিনি নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাজনীতিতে নতুন মেরুকরণ বা সম্পর্কের উন্নয়নের অংশ হিসেবেই এই সাক্ষাৎগুলোকে দেখা হচ্ছে।

এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: