হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাহিদ রানার পাঁচ উইকেট ও তামিমের হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ২০ এপ্রিল – নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক এক ব্যবধানে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিং এবং তানজিদ হাসান তামিমের দায়িত্বশীল হাফসেঞ্চুরি এই জয়ের প্রধান কারিগর।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে নাহিদ রানার গতির ঝড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

আরও পড়ুন

বর্ণাঢ্য দুই দশকের সমাপ্তি: প্রকাশ্যে এলো মেসির বিদায়ের অপ্রকাশিত মুহূর্ত

কিউইদের পক্ষে নিক কেলি সর্বোচ্চ ৮৩ রান করেন। নাহিদ রানা মাত্র ৩২ রান দিয়ে একাই ৫টি উইকেট শিকার করে নিউজিল্যান্ডের ব্যাটিং ধসিয়ে দেন। কিউইদের ইনিংস শেষ হয় ১৯৮ রানে।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম দুটি এবং তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ওপেনার সাইফ হাসান ও পরে সৌম্য সরকারের উইকেট হারায়। তবে অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম ছিলেন আক্রমণাত্মক। তিনি ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। নাজমুল হোসেন শান্ত ৭১ বলে ৫০ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

শেষ দিকে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩০ ও মেহেদী হাসান মিরাজের ৮ রানে ভর করে ৩৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। কিউইদের পক্ষে জেইডেন লেনক্স দুটি উইকেট নেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

নাহিদ রানার পাঁচ উইকেট ও তামিমের হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাহিদ রানার পাঁচ উইকেট ও তামিমের হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ এপ্রিল – নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক এক ব্যবধানে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিং এবং তানজিদ হাসান তামিমের দায়িত্বশীল হাফসেঞ্চুরি এই জয়ের প্রধান কারিগর।টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে নাহিদ রানার গতির ঝড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।কিউইদের পক্ষে নিক কেলি সর্বোচ্চ ৮৩ রান করেন। নাহিদ রানা মাত্র ৩২ রান দিয়ে একাই ৫টি উইকেট শিকার করে নিউজিল্যান্ডের ব্যাটিং ধসিয়ে দেন। কিউইদের ইনিংস শেষ হয় ১৯৮ রানে।বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম দুটি এবং তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ওপেনার সাইফ হাসান ও পরে সৌম্য সরকারের উইকেট হারায়। তবে অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম ছিলেন আক্রমণাত্মক। তিনি ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। নাজমুল হোসেন শান্ত ৭১ বলে ৫০ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।শেষ দিকে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩০ ও মেহেদী হাসান মিরাজের ৮ রানে ভর করে ৩৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। কিউইদের পক্ষে জেইডেন লেনক্স দুটি উইকেট নেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×