ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – নির্বাচন ও গণভোট আয়োজন করায় বাংলাদেশের জনগণকে বিশেষ অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার প্রকাশিত এক বার্তার মাধ্যমে বিশ্ব সংস্থাটি এই অভিনন্দন জ্ঞাপন করে। বার্তায় জাতিসংঘের মহাসচিব দেশের সব রাজনৈতিক অংশীজনকে জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণাঙ্গভাবে উপভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পথে অগ্রসর হওয়ার পাশাপাশি টেকসই সংস্কারের যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে গতিশীলতা আনতেও উৎসাহিত করা হয়েছে।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬







