হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা: ৫০ কোটি গ্রাহকের তথ্য ‘সিরিউসিম’ হ্যাকারদের কবলে

মো. আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তাঁর কর্মজীবন নানামুখী রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। ১৯৯৭ সালে তৎকালীন সরকার তাকে বরখাস্ত করেছিল। পরবর্তীতে বিএনপি ও জামায়াত জোট ক্ষমতায় আসার পর তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। কর্মজীবনে তিনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন এবং পুলিশ সুপার হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেছেন।

২০০৮ সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন। মিশন থেকে দেশে ফেরার পর তাঁকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়। সেখানে কর্মরত থাকাবস্থায় ২০২২ সালে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি আবারও আইনি প্রক্রিয়ায় পুলিশ সুপার পদে চাকরিতে পুনর্বহাল হন। এরপর তিনি পদোন্নতি পেয়ে সুপার নিউমারারি ডিআইজি এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হন। বাগেরহাট জেলার সন্তান আলী হোসেন ফকির এখন পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।মো. আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তাঁর কর্মজীবন নানামুখী রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। ১৯৯৭ সালে তৎকালীন সরকার তাকে বরখাস্ত করেছিল। পরবর্তীতে বিএনপি ও জামায়াত জোট ক্ষমতায় আসার পর তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। কর্মজীবনে তিনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন এবং পুলিশ সুপার হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেছেন।২০০৮ সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন। মিশন থেকে দেশে ফেরার পর তাঁকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়। সেখানে কর্মরত থাকাবস্থায় ২০২২ সালে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি আবারও আইনি প্রক্রিয়ায় পুলিশ সুপার পদে চাকরিতে পুনর্বহাল হন। এরপর তিনি পদোন্নতি পেয়ে সুপার নিউমারারি ডিআইজি এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হন। বাগেরহাট জেলার সন্তান আলী হোসেন ফকির এখন পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×