হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেছানো হলো বিসিবি নির্বাচন, নতুন তারিখসহ তফসিল ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ২১ সেপ্টেম্বর – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪ অক্টোবর। তবে সেটি দুইদিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার তফসিল ঘোষণা করেছে বিসিবি।

চলতি মাসের প্রথম সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে। এরপর আজ আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

জিম্বাবুয়ের কাছে হারের পর এবার আফগান চ্যালেঞ্জ, ব্যাটারদের মানসিকতা বদলের বার্তা তানজিদ তামিমের

একনজরে বিসিবি নির্বাচনের তফসিল:

২২ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা
২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তির উপর শুনানি
২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা ৩০ পর্যন্ত– চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৬ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল
২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা
৬ অক্টোবর – পোস্টাল ও ই-ব্যালট বিতরণ
৬ অক্টোবর – নির্বাচন ও ফলাফল

বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

পেছানো হলো বিসিবি নির্বাচন, নতুন তারিখসহ তফসিল ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেছানো হলো বিসিবি নির্বাচন, নতুন তারিখসহ তফসিল ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ সেপ্টেম্বর – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪ অক্টোবর। তবে সেটি দুইদিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার তফসিল ঘোষণা করেছে বিসিবি।চলতি মাসের প্রথম সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে। এরপর আজ আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি উল্লেখ করা হয়েছে।একনজরে বিসিবি নির্বাচনের তফসিল:২২ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তি গ্রহণ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তির উপর শুনানি২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা ৩০ পর্যন্ত– চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ২৬ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা৬ অক্টোবর – পোস্টাল ও ই-ব্যালট বিতরণ৬ অক্টোবর – নির্বাচন ও ফলাফলবিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×