হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত হামাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন


জেরুজালেম, ২৪ অক্টোবর – ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহসহ সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত গাজা উপত্যকা নিয়ন্ত্রণাকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাসেম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সেই সাক্ষাৎকারে হাজেম কাসেম জানান, সম্পতি মিসরের মধ্যস্থতায় কায়রোতে বৈঠক হয়েছে পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি-পিএ) জোটের প্রধান শরিক ফাতাহ এবং হামাসের নেতাদের মধ্যে। সেই বৈঠকের পরেই এ সিদ্ধান্ত নিয়েছে হামাসের হাইকমান্ড।

আরও পড়ুন

মিলার সেই বুকফাটা আর্তনাদ, আগুনে নিঃস্ব এক পরিবারের বেদনার প্রতিচ্ছবি

হাজেম বলেন, “পিএ হলো এমন একটি ফিলিস্তিনি প্রতিষ্ঠান যাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমরা খোলা মনে সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপে বসতে চাই এবং পিএ জোট, জোটের সব শরিক এবং ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি হাত বাড়িয়ে দিতে চাই।”

হাজেম জানান, বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ফিলিস্তিন যাচ্ছে, তার প্রেক্ষিতে গাজা ও পশ্চিম তীরে সক্রিয় রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক আরও বাড়ানো উচিত বলে মনে করে হামাস। আনাদোলু এজেন্সিকে এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সদ্যই একটি ভয়াবহ যুদ্ধকে পেছনে ফেললাম, তবে বিপদ এখনও কাটেনি। যদি কোনো বিপর্যয় ঘটে, তাহলে শুধু হামাস নয় বরং গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী সব ফিলিস্তিনি তার ভুক্তভোগী হবে।”

২০০৬ সালের আগ পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি-পিএ)। এই জোটের বৃহত্তম শরিক দল ফাতাহ। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহের শীর্ষ নেতা। ফিলিস্তিনের বৈধ সরকার হিসেবে পিএ জোট বৈশ্বিকভাবে স্বীকৃত।

এর পর মিসরের মধ্যস্থতায় গতকাল কায়রোতে বৈঠক হয়েছে হামাস ও ফাতাহ নেতাদের। সেই বৈঠক শেষ হওয়ার পর আনাদোলু এজেন্সিকে সাক্ষাৎকার দিয়েছেন হাজেম কাসেম।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত হামাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত হামাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৪ অক্টোবর – ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহসহ সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত গাজা উপত্যকা নিয়ন্ত্রণাকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাসেম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সেই সাক্ষাৎকারে হাজেম কাসেম জানান, সম্পতি মিসরের মধ্যস্থতায় কায়রোতে বৈঠক হয়েছে পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি-পিএ) জোটের প্রধান শরিক ফাতাহ এবং হামাসের নেতাদের মধ্যে। সেই বৈঠকের পরেই এ সিদ্ধান্ত নিয়েছে হামাসের হাইকমান্ড।হাজেম বলেন, “পিএ হলো এমন একটি ফিলিস্তিনি প্রতিষ্ঠান যাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমরা খোলা মনে সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপে বসতে চাই এবং পিএ জোট, জোটের সব শরিক এবং ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি হাত বাড়িয়ে দিতে চাই।”হাজেম জানান, বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ফিলিস্তিন যাচ্ছে, তার প্রেক্ষিতে গাজা ও পশ্চিম তীরে সক্রিয় রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক আরও বাড়ানো উচিত বলে মনে করে হামাস। আনাদোলু এজেন্সিকে এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সদ্যই একটি ভয়াবহ যুদ্ধকে পেছনে ফেললাম, তবে বিপদ এখনও কাটেনি। যদি কোনো বিপর্যয় ঘটে, তাহলে শুধু হামাস নয় বরং গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী সব ফিলিস্তিনি তার ভুক্তভোগী হবে।”২০০৬ সালের আগ পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি-পিএ)। এই জোটের বৃহত্তম শরিক দল ফাতাহ। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহের শীর্ষ নেতা। ফিলিস্তিনের বৈধ সরকার হিসেবে পিএ জোট বৈশ্বিকভাবে স্বীকৃত।এর পর মিসরের মধ্যস্থতায় গতকাল কায়রোতে বৈঠক হয়েছে হামাস ও ফাতাহ নেতাদের। সেই বৈঠক শেষ হওয়ার পর আনাদোলু এজেন্সিকে সাক্ষাৎকার দিয়েছেন হাজেম কাসেম।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৪ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×