হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তোলপাড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন


বাগেরহাট, ৬ মার্চ – বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে সুমন কুমার দাস নামের এক গ্রাহকের প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে তদন্তে নামেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাচান চৌধুরী এবং পিবিআই পুলিশ সুপার মো. আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ব্যাংকের ওই শাখায় গিয়ে বিকেল পর্যন্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

আরও পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

এর আগে গত বুধবার সুমন কুমার দাস ব্যাংকের লকারে গচ্ছিত স্বর্ণ খোয়া যাওয়ার বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যাংকের লকারে পরিবার ও আত্মীয়-স্বজনের আনুমানিক ২০০ ভরি স্বর্ণালঙ্কার রাখা হয়েছিল। পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য গত বুধবার ব্যাংকে গিয়ে লকার খোলার পর দেখা যায় সেখানে রাখা স্বর্ণালঙ্কার নেই। ভুক্তভোগী সুমন কুমার দাস জানান, আত্মীয়-স্বজনসহ পরিবারের সকলের স্বর্ণালঙ্কার লকারে ছিল এবং এই ঘটনায় তারা চরম সংকটে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এদিকে পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মনিরুল আমিন জানান, গ্রাহকের অভিযোগের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি দাবি করেন, লকারের চাবি গ্রাহকের কাছেই থাকে এবং ব্যাংকের কাছে ওই অংশের চাবি থাকে না। এছাড়া লকারে স্বর্ণ রাখার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তোলপাড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তোলপাড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বাগেরহাট, ৬ মার্চ – বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে সুমন কুমার দাস নামের এক গ্রাহকের প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে তদন্তে নামেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাচান চৌধুরী এবং পিবিআই পুলিশ সুপার মো. আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ব্যাংকের ওই শাখায় গিয়ে বিকেল পর্যন্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।এর আগে গত বুধবার সুমন কুমার দাস ব্যাংকের লকারে গচ্ছিত স্বর্ণ খোয়া যাওয়ার বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।অভিযোগ সূত্রে জানা যায়, ব্যাংকের লকারে পরিবার ও আত্মীয়-স্বজনের আনুমানিক ২০০ ভরি স্বর্ণালঙ্কার রাখা হয়েছিল। পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য গত বুধবার ব্যাংকে গিয়ে লকার খোলার পর দেখা যায় সেখানে রাখা স্বর্ণালঙ্কার নেই। ভুক্তভোগী সুমন কুমার দাস জানান, আত্মীয়-স্বজনসহ পরিবারের সকলের স্বর্ণালঙ্কার লকারে ছিল এবং এই ঘটনায় তারা চরম সংকটে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।এদিকে পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মনিরুল আমিন জানান, গ্রাহকের অভিযোগের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি দাবি করেন, লকারের চাবি গ্রাহকের কাছেই থাকে এবং ব্যাংকের কাছে ওই অংশের চাবি থাকে না। এছাড়া লকারে স্বর্ণ রাখার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।এনএন/ ৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×