হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিচার খাতের সংস্কারে ইউএনডিপি ও নরওয়ে সরকারের চুক্তি সই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ মার্চ – জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এবং নরওয়ে সরকার বাংলাদেশের বিচার খাতের সংস্কার ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিতে একটি চুক্তিতে সই করেছে।

বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিচার সংস্কার সুসংহতকরণ ২০২৬ শীর্ষক এই উদ্যোগ বাস্তবায়নে নরওয়ে দূতাবাসে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

এই চুক্তির মূল লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সুসংহত করা, সুপ্রিম কোর্ট সচিবালয়ের পরিচালনগত সক্ষমতা বাড়ানো এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করা।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ​​হাকন আরাল্ড গুলব্রান্ডসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। এই অংশীদারিত্বের আওতায় সুপ্রিম কোর্ট সচিবালয়কে কার্যকর করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সরঞ্জাম সরবরাহ করবে ইউএনডিপি ও নরওয়ে। পাশাপাশি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সচিবালয়ের নবনিযুক্ত কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

বিচারিক স্বাধীনতার বিষয়ে সচেতনতা ও সমর্থন বাড়াতে এই প্রকল্পের অধীনে বিচার বিভাগ, সরকার, আইনজীবী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের মধ্যে বিভিন্ন সংলাপের আয়োজন করা হবে।

চলমান সংস্কারগুলোকে সুসংহত করতে বাংলাদেশকে সহায়তা করতে পেরে নরওয়ে আনন্দিত। এই উদ্যোগটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং জনগণের আস্থাভাজন একটি বিচার ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বিচার খাতের সংস্কারে ইউএনডিপি ও নরওয়ে সরকারের চুক্তি সই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিচার খাতের সংস্কারে ইউএনডিপি ও নরওয়ে সরকারের চুক্তি সই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ মার্চ – জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এবং নরওয়ে সরকার বাংলাদেশের বিচার খাতের সংস্কার ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিতে একটি চুক্তিতে সই করেছে।বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিচার সংস্কার সুসংহতকরণ ২০২৬ শীর্ষক এই উদ্যোগ বাস্তবায়নে নরওয়ে দূতাবাসে চুক্তিটি স্বাক্ষরিত হয়।এই চুক্তির মূল লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সুসংহত করা, সুপ্রিম কোর্ট সচিবালয়ের পরিচালনগত সক্ষমতা বাড়ানো এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করা।ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ​​হাকন আরাল্ড গুলব্রান্ডসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। এই অংশীদারিত্বের আওতায় সুপ্রিম কোর্ট সচিবালয়কে কার্যকর করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সরঞ্জাম সরবরাহ করবে ইউএনডিপি ও নরওয়ে। পাশাপাশি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সচিবালয়ের নবনিযুক্ত কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।বিচারিক স্বাধীনতার বিষয়ে সচেতনতা ও সমর্থন বাড়াতে এই প্রকল্পের অধীনে বিচার বিভাগ, সরকার, আইনজীবী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের মধ্যে বিভিন্ন সংলাপের আয়োজন করা হবে।চলমান সংস্কারগুলোকে সুসংহত করতে বাংলাদেশকে সহায়তা করতে পেরে নরওয়ে আনন্দিত। এই উদ্যোগটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং জনগণের আস্থাভাজন একটি বিচার ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।এনএন/ ১৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×