হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপ থেকে বিদায়: উরুগুয়ে ফুটবল দলের চার্টার্ড ফ্লাইট বাতিল করল সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন


মোন্তেভিদেও, ২৮ জুন – বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় উরুগুয়ের জাতীয় ফুটবল দলের জন্য বরাদ্দকৃত বিশেষ চার্টার্ড ফ্লাইট বাতিল করেছে দেশটির সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকারের এই সিদ্ধান্তের ফলে ফুটবলাররা এখন আর একযোগে দেশে ফিরতে পারছেন না।

তাদের বিভিন্ন বাণিজ্যিক ফ্লাইটে আলাদাভাবে নিজ দেশে পৌঁছাতে হবে। এদিকে দলের এই বিপর্যয়ের পর কোচ মার্সেলো বিয়েলসা চরম হতাশা ব্যক্ত করেছেন। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের সাথে কৌশলগত বিরোধ এবং টুর্নামেন্টে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে সংবাদ সম্মেলনেও তিনি মেজাজ হারান।

আরও পড়ুন

ফিফা র‍্যাংকিংয়ে দারুণ সুখবর: ১ ধাপ এগিয়ে ১০৬ নম্বরে ঋতুপর্ণারা

নিজের ব্যর্থতা স্বীকার করে বিয়েলসা বলেন যে উরুগুয়ের ফুটবলের জন্য তিনি তেমন কিছুই রেখে যেতে পারেননি। তার মতে, কাঙ্ক্ষিত ফলাফল না পেলে বিগত তিন বছরের কোনো অর্জনই শেষ পর্যন্ত কার্যকর থাকে না। কোচ হিসেবে এর আগে ২০০২ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার গ্রুপ পর্ব থেকে বিদায়ের সাক্ষী হয়েছিলেন বিয়েলসা।

যদিও ২০১০ বিশ্বকাপে চিলিকে নকআউট পর্বে নিয়ে যাওয়াই ছিল তার সেরা সাফল্য। এবারের ব্যর্থতার পর নিজের ভবিষ্যৎ এবং লিগ্যাসি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিজ্ঞ এই কোচ।

এস এম/ ২৮ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিশ্বকাপ থেকে বিদায়: উরুগুয়ে ফুটবল দলের চার্টার্ড ফ্লাইট বাতিল করল সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপ থেকে বিদায়: উরুগুয়ে ফুটবল দলের চার্টার্ড ফ্লাইট বাতিল করল সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মোন্তেভিদেও, ২৮ জুন – বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় উরুগুয়ের জাতীয় ফুটবল দলের জন্য বরাদ্দকৃত বিশেষ চার্টার্ড ফ্লাইট বাতিল করেছে দেশটির সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকারের এই সিদ্ধান্তের ফলে ফুটবলাররা এখন আর একযোগে দেশে ফিরতে পারছেন না।তাদের বিভিন্ন বাণিজ্যিক ফ্লাইটে আলাদাভাবে নিজ দেশে পৌঁছাতে হবে। এদিকে দলের এই বিপর্যয়ের পর কোচ মার্সেলো বিয়েলসা চরম হতাশা ব্যক্ত করেছেন। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের সাথে কৌশলগত বিরোধ এবং টুর্নামেন্টে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে সংবাদ সম্মেলনেও তিনি মেজাজ হারান।নিজের ব্যর্থতা স্বীকার করে বিয়েলসা বলেন যে উরুগুয়ের ফুটবলের জন্য তিনি তেমন কিছুই রেখে যেতে পারেননি। তার মতে, কাঙ্ক্ষিত ফলাফল না পেলে বিগত তিন বছরের কোনো অর্জনই শেষ পর্যন্ত কার্যকর থাকে না। কোচ হিসেবে এর আগে ২০০২ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার গ্রুপ পর্ব থেকে বিদায়ের সাক্ষী হয়েছিলেন বিয়েলসা।যদিও ২০১০ বিশ্বকাপে চিলিকে নকআউট পর্বে নিয়ে যাওয়াই ছিল তার সেরা সাফল্য। এবারের ব্যর্থতার পর নিজের ভবিষ্যৎ এবং লিগ্যাসি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিজ্ঞ এই কোচ।এস এম/ ২৮ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×