হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১২:২৬ অপরাহ্ন


ঢাকা, ৩০ জানুয়ারি – বাণিজ্য সহজীকরণ, রপ্তানি বাড়ানো এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকার “আমদানি নীতি আদেশ ২০২৫–২০২৮”-এর খসড়া অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আরও পড়ুন

কাউকে ‘সংখ্যালঘু’ হিসেবে দেখার সুযোগ নেই, সবাই এ দেশের গর্বিত নাগরিক: সালাহউদ্দিন আহমদ

তিনি বলেন, একটি দেশের রপ্তানির সক্ষমতা অনেকটাই নির্ভর করে আমদানি নীতির উপর। রপ্তানি খাতকে উৎসাহিত করতে এই নীতিকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ সহজে দেশে নিয়ে এসে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায়।

প্রেস সচিব বলেন, নতুন আমদানি নীতির ফলে ট্রেড ফ্যাসিলিটেশন বাড়বে, শুল্ক আদায় ও শুল্কায়ন ইলেকট্রনিক পদ্ধতিতে হবে, আর রাজস্ব আদায়ও বাড়বে। একই সঙ্গে আমদানিকৃত পণ্যের খালাসে ঝুঁকি ব্যবস্থাপনার বিধান কার্যকর হবে এবং পরবর্তী নিরীক্ষা নিশ্চিত করা হবে। প্রথমবার পরীক্ষায় ফলাফল খারাপ হলে আমদানিকারকরা দ্বিতীয়বার পরীক্ষা করার সুযোগ পাবেন, যা আগে ছিল না। এর ফলে আমদানির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হবে।

শফিকুল আলম বলেন, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে বাংলাদেশে ব্যবসার পরিবেশ যথেষ্ট অনুকূল নয়। নতুন আমদানি নীতির মাধ্যমে সেই পরিবেশ আরও ব্যবসা-বান্ধব হবে এবং রপ্তানি আরও বাড়বে। রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি), চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, জাহাজ নির্মাণ, ফার্নিচার ও ফার্নিশিং খাত ফ্রি অব কস্ট ভিত্তিতে প্রয়োজনীয় উপকরণ আমদানি করতে পারবে। এতে এসব খাতের উৎপাদন ও রপ্তানির সক্ষমতা আরও বাড়বে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জানুয়ারি – বাণিজ্য সহজীকরণ, রপ্তানি বাড়ানো এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকার “আমদানি নীতি আদেশ ২০২৫–২০২৮”-এর খসড়া অনুমোদন দিয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।তিনি বলেন, একটি দেশের রপ্তানির সক্ষমতা অনেকটাই নির্ভর করে আমদানি নীতির উপর। রপ্তানি খাতকে উৎসাহিত করতে এই নীতিকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ সহজে দেশে নিয়ে এসে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায়।প্রেস সচিব বলেন, নতুন আমদানি নীতির ফলে ট্রেড ফ্যাসিলিটেশন বাড়বে, শুল্ক আদায় ও শুল্কায়ন ইলেকট্রনিক পদ্ধতিতে হবে, আর রাজস্ব আদায়ও বাড়বে। একই সঙ্গে আমদানিকৃত পণ্যের খালাসে ঝুঁকি ব্যবস্থাপনার বিধান কার্যকর হবে এবং পরবর্তী নিরীক্ষা নিশ্চিত করা হবে। প্রথমবার পরীক্ষায় ফলাফল খারাপ হলে আমদানিকারকরা দ্বিতীয়বার পরীক্ষা করার সুযোগ পাবেন, যা আগে ছিল না। এর ফলে আমদানির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হবে।শফিকুল আলম বলেন, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে বাংলাদেশে ব্যবসার পরিবেশ যথেষ্ট অনুকূল নয়। নতুন আমদানি নীতির মাধ্যমে সেই পরিবেশ আরও ব্যবসা-বান্ধব হবে এবং রপ্তানি আরও বাড়বে। রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি), চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, জাহাজ নির্মাণ, ফার্নিচার ও ফার্নিশিং খাত ফ্রি অব কস্ট ভিত্তিতে প্রয়োজনীয় উপকরণ আমদানি করতে পারবে। এতে এসব খাতের উৎপাদন ও রপ্তানির সক্ষমতা আরও বাড়বে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×