হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভাসানচর থেকে পালাতে গিয়ে রোহিঙ্গা নারীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১, ১০:৪০ অপরাহ্ন

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে সেতারা বেগম নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মেঘনা নদীর পাড়ে ওই নারীর মৃত্যু হয়। এ সময়ে নিহতের মা নুর নাহারকে আটক করে পুলিশ।

নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের মৃত নুর মোহাম্মদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শনিবার রাতে ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যেতে মাছ ধরার নৌকায় মেঘনা নদীতে পাড়ি জমান মা নুর নাহার ও মেয়ে সেতারা বেগম।

সকালে দালালরা মা-মেয়েকে কক্সবাজার না নিয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউপির মেঘনা নদী পাড়ে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় অসুস্থ সেতারা বেগম হাসপাতাল নেয়ার পথে মারা যান।

আরও পড়ুন

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিদর্শক (তদন্ত) আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটক নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ভাসানচর থেকে পালাতে গিয়ে রোহিঙ্গা নারীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভাসানচর থেকে পালাতে গিয়ে রোহিঙ্গা নারীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১, ১০:৪০ অপরাহ্ন
Print Image
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে সেতারা বেগম নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মেঘনা নদীর পাড়ে ওই নারীর মৃত্যু হয়। এ সময়ে নিহতের মা নুর নাহারকে আটক করে পুলিশ। নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের মৃত নুর মোহাম্মদের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শনিবার রাতে ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যেতে মাছ ধরার নৌকায় মেঘনা নদীতে পাড়ি জমান মা নুর নাহার ও মেয়ে সেতারা বেগম। সকালে দালালরা মা-মেয়েকে কক্সবাজার না নিয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউপির মেঘনা নদী পাড়ে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় অসুস্থ সেতারা বেগম হাসপাতাল নেয়ার পথে মারা যান। পরিদর্শক (তদন্ত) আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটক নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×