হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভিন্ন ভাষায় মেসেজ এলে মুহূর্তেই অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন


হোয়াটসঅ্যাপে পরিচিত বা অপরিচিত কেউ মেসেজ পাঠালে ভাষা বুঝতে পারছেন না? এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। মেসেজটি যদি হয় ভিন্ন কোনো ভাষায় এবং সেটি বোঝার জন্য এত দিন নির্ভর করতে হতো গুগল ট্রান্সলেশন বা অন্য কোনো অ্যাপের ওপর। তবে এখন সেই ঝামেলা দূর হচ্ছে। হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার, যার মাধ্যমে কোনো মেসেজ অনুবাদ করতে আর আলাদা অ্যাপে যাওয়ার প্রয়োজন হবে না।

কীভাবে কাজ করে ফিচারটি?

আরও পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

নতুন এই অনুবাদ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সরাসরি মেসেজের অনুবাদ দেখতে পারবেন। যদি কোনো মেসেজের অর্থ ব্যবহারকারী বুঝতে না পারেন, তাহলে সেটির ওপর লং প্রেস (চাপ দিয়ে ধরে রাখা) করতে হবে। এরপর স্ক্রিনে ‘ট্রান্সলেট’ অপশন দেখা যাবে। ওই অপশনে চাপ দিলে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। ভাষা সিলেক্ট করলে মুহূর্তেই মেসেজটি অনুবাদ করে দেখাবে হোয়াটসঅ্যাপ।

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। অনেক সময় বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগে ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হয়। অ্যাপটির এই নতুন ফিচার সে সমস্যা অনেকটাই দূর করবে। এতে করে এক দেশের মানুষ অন্য দেশের মানুষের পাঠানো বার্তাও অনায়াসে বুঝতে পারবেন। ভাষা জানা না থাকলেও যোগাযোগে আর জটিলতা থাকবে না।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন অনুবাদ ফিচারটি ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। যাদের ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ (আপডেট ভার্সন) ইনস্টল করা আছে, তারাই প্রথমে এই সুবিধা পাবেন। যদি আপনার অ্যাপে এই ফিচার এখনো দেখা না যায়, তা হলে হোয়াটসঅ্যাপ হালনাগাদ (আপডেট) করে দেখার জন্য বলা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভিন্ন ভাষায় মেসেজ এলে মুহূর্তেই অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভিন্ন ভাষায় মেসেজ এলে মুহূর্তেই অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] হোয়াটসঅ্যাপে পরিচিত বা অপরিচিত কেউ মেসেজ পাঠালে ভাষা বুঝতে পারছেন না? এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। মেসেজটি যদি হয় ভিন্ন কোনো ভাষায় এবং সেটি বোঝার জন্য এত দিন নির্ভর করতে হতো গুগল ট্রান্সলেশন বা অন্য কোনো অ্যাপের ওপর। তবে এখন সেই ঝামেলা দূর হচ্ছে। হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার, যার মাধ্যমে কোনো মেসেজ অনুবাদ করতে আর আলাদা অ্যাপে যাওয়ার প্রয়োজন হবে না।কীভাবে কাজ করে ফিচারটি?নতুন এই অনুবাদ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সরাসরি মেসেজের অনুবাদ দেখতে পারবেন। যদি কোনো মেসেজের অর্থ ব্যবহারকারী বুঝতে না পারেন, তাহলে সেটির ওপর লং প্রেস (চাপ দিয়ে ধরে রাখা) করতে হবে। এরপর স্ক্রিনে ‘ট্রান্সলেট’ অপশন দেখা যাবে। ওই অপশনে চাপ দিলে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। ভাষা সিলেক্ট করলে মুহূর্তেই মেসেজটি অনুবাদ করে দেখাবে হোয়াটসঅ্যাপ।বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। অনেক সময় বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগে ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হয়। অ্যাপটির এই নতুন ফিচার সে সমস্যা অনেকটাই দূর করবে। এতে করে এক দেশের মানুষ অন্য দেশের মানুষের পাঠানো বার্তাও অনায়াসে বুঝতে পারবেন। ভাষা জানা না থাকলেও যোগাযোগে আর জটিলতা থাকবে না।হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন অনুবাদ ফিচারটি ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। যাদের ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ (আপডেট ভার্সন) ইনস্টল করা আছে, তারাই প্রথমে এই সুবিধা পাবেন। যদি আপনার অ্যাপে এই ফিচার এখনো দেখা না যায়, তা হলে হোয়াটসঅ্যাপ হালনাগাদ (আপডেট) করে দেখার জন্য বলা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×