হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি একদিনেই মোতায়েন অর্ধশতাধিক যুদ্ধবিমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন


মধ্যপ্রাচ্য, ১৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের ফের আলোচনা শুরু হওয়ার খবরের মধ্যেই এই সামরিক তৎপরতার তথ্য সামনে এল।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়োস জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। এই সামরিক বহরে এফ-৩৫, এফ-২২ এবং এফ-১৬ এর মতো শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এদিকে মার্কিন কর্মকর্তারা জেনেভায় পারমাণবিক আলোচনার অগ্রগতির কথা স্বীকার করলেও তারা জানিয়েছেন যে এখনো অনেক বিস্তারিত আলোচনা বাকি রয়েছে। এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামরিক সংঘাতের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। মার্কিন ও ইরানের মধ্যে আলোচনার সমান্তরালে ট্রাম্প প্রশাসন সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে ভারী সামরিক শক্তি মোতায়েন অব্যাহত রেখেছে।

এর অংশ হিসেবে জানুয়ারির শেষদিকে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী আরব সাগরে পাঠানো হয়েছিল। উল্লেখ্য গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে দেশটির নিরাপত্তা বাহিনী তা কঠোরহস্তে দমন করে। পরবর্তীতে বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করে।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি একদিনেই মোতায়েন অর্ধশতাধিক যুদ্ধবিমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি একদিনেই মোতায়েন অর্ধশতাধিক যুদ্ধবিমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] মধ্যপ্রাচ্য, ১৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের ফের আলোচনা শুরু হওয়ার খবরের মধ্যেই এই সামরিক তৎপরতার তথ্য সামনে এল।মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়োস জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। এই সামরিক বহরে এফ-৩৫, এফ-২২ এবং এফ-১৬ এর মতো শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে।এদিকে মার্কিন কর্মকর্তারা জেনেভায় পারমাণবিক আলোচনার অগ্রগতির কথা স্বীকার করলেও তারা জানিয়েছেন যে এখনো অনেক বিস্তারিত আলোচনা বাকি রয়েছে। এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামরিক সংঘাতের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। মার্কিন ও ইরানের মধ্যে আলোচনার সমান্তরালে ট্রাম্প প্রশাসন সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে ভারী সামরিক শক্তি মোতায়েন অব্যাহত রেখেছে।এর অংশ হিসেবে জানুয়ারির শেষদিকে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী আরব সাগরে পাঠানো হয়েছিল। উল্লেখ্য গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে দেশটির নিরাপত্তা বাহিনী তা কঠোরহস্তে দমন করে। পরবর্তীতে বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করে।এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×