হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৭৭ অবৈধ প্রবাসী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন


কুয়ালালামপুর, ৭ ফেব্রুয়ারি – মালয়েশিয়ার সেলাঙ্গর ও সাবাহ রাজ্যে অভিবাসন বিভাগের পৃথক অভিযানে বাংলাদেশিসহ মোট ৭৭ জন প্রবাসীকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত বুধবার ও সপ্তাহের শুরুতে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাং এলাকার একটি পাম অয়েল বাগানের ভেতরে গোপনে পরিচালিত একটি গুদামে অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশিসহ ২৪ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সাবাহ রাজ্যে দুই দিনব্যাপী অভিযানে ৫৩ জন ফিলিপাইনের নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

সেলাঙ্গর রাজ্যের অভিযানটি গত বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা পরিচালনা করে। অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, পাম অয়েল বাগানের ভেতরে কোনো সাইনবোর্ড ছাড়া একটি দুর্গম গুদামে চীন থেকে আসা পণ্য প্রক্রিয়াজাত ও মোড়কজাত করার কাজ চলছিল।

আটকদের মধ্যে ৯ জন বাংলাদেশি ছাড়াও চীনের ২ জন, ভারতের ২ জন, মিয়ানমারের ১০ জন এবং কম্বোডিয়ার ১ জন নাগরিক রয়েছেন। তদন্তে দেখা গেছে, আটক বাংলাদেশিদের মধ্যে দুজন তাদের ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান করছিলেন, বাকিদের কাছে বৈধ কোনো নথি ছিল না। এই অভিযানে ব্যবহৃত একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িসহ বেশ কিছু বাংলাদেশি ও মিয়ানমারি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

তদন্তকারীদের মতে, অনলাইনে অর্ডার করা চীনা পণ্য সাধারণ গ্রাহকের কাছে পাঠানোর জন্য এই গোপন গুদামটি গত ছয় মাস ধরে ব্যবহার করা হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বাগানের ভেতরে নির্জন স্থানে এই কার্যক্রম চলত।

সাবাহ রাজ্য অভিবাসন বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরতদের শনাক্ত করতে দেশটির প্রতিটি রাজ্যে বর্তমানে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৭৭ অবৈধ প্রবাসী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৭৭ অবৈধ প্রবাসী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] কুয়ালালামপুর, ৭ ফেব্রুয়ারি – মালয়েশিয়ার সেলাঙ্গর ও সাবাহ রাজ্যে অভিবাসন বিভাগের পৃথক অভিযানে বাংলাদেশিসহ মোট ৭৭ জন প্রবাসীকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত বুধবার ও সপ্তাহের শুরুতে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাং এলাকার একটি পাম অয়েল বাগানের ভেতরে গোপনে পরিচালিত একটি গুদামে অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশিসহ ২৪ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সাবাহ রাজ্যে দুই দিনব্যাপী অভিযানে ৫৩ জন ফিলিপাইনের নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।সেলাঙ্গর রাজ্যের অভিযানটি গত বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা পরিচালনা করে। অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, পাম অয়েল বাগানের ভেতরে কোনো সাইনবোর্ড ছাড়া একটি দুর্গম গুদামে চীন থেকে আসা পণ্য প্রক্রিয়াজাত ও মোড়কজাত করার কাজ চলছিল।আটকদের মধ্যে ৯ জন বাংলাদেশি ছাড়াও চীনের ২ জন, ভারতের ২ জন, মিয়ানমারের ১০ জন এবং কম্বোডিয়ার ১ জন নাগরিক রয়েছেন। তদন্তে দেখা গেছে, আটক বাংলাদেশিদের মধ্যে দুজন তাদের ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান করছিলেন, বাকিদের কাছে বৈধ কোনো নথি ছিল না। এই অভিযানে ব্যবহৃত একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িসহ বেশ কিছু বাংলাদেশি ও মিয়ানমারি পাসপোর্ট জব্দ করা হয়েছে।তদন্তকারীদের মতে, অনলাইনে অর্ডার করা চীনা পণ্য সাধারণ গ্রাহকের কাছে পাঠানোর জন্য এই গোপন গুদামটি গত ছয় মাস ধরে ব্যবহার করা হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বাগানের ভেতরে নির্জন স্থানে এই কার্যক্রম চলত।সাবাহ রাজ্য অভিবাসন বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরতদের শনাক্ত করতে দেশটির প্রতিটি রাজ্যে বর্তমানে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×