শিরোনাম ::
নাইজেরিয়ায় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪৬ গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের তহবিল ঘোষণা ট্রাম্পের খুলনায় আ.লীগ কার্যালয়ে প্রবেশ করে স্লোগান, রাতে অগ্নিসংযোগ নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান মতভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যের আহ্বান, তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক নাহিদ ইসলামের বাসায় গিয়ে বুকে জড়িয়ে নিলেন তারেক রহমান সাভারে হানিফ পরিবহনের বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল ভারত নির্বাচনে জয়ে তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন ড. ইউনূস জালেমকে দেশে এনেছেন এবং নির্বাচনী কারচুপিতে সহায়তা করেছেন: নাসীরুদ্দীন
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মিউনিখ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাইওয়ানের

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬


মিউনিখ, ১৫ ফেব্রুয়ারি – মিউনিখ নিরাপত্তা সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তাইওয়ান। রবিবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া লুং চীনকে প্রকৃত হুমকি হিসেবে অভিহিত করেছেন এবং বেইজিংয়ের শান্তি রক্ষার দাবিকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন।

এর আগে শনিবার মিউনিখ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে কিছু দেশ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। তিনি উত্তেজনার জন্য জাপানকে দায়ী করেন এবং জাতিসংঘের নীতিমালার ওপর জোর দেন। এর প্রতিবাদেই রবিবার পাল্টা বিবৃতি দেয় তাইপেই।

লিন বলেন ঐতিহাসিক বা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তাইওয়ান কখনোই চীনের অংশ ছিল না। তাইওয়ানের ভবিষ্যৎ কেবল সে দেশের জনগণই নির্ধারণ করবে বলে তিনি মন্তব্য করেন। লিন অভিযোগ করে বলেন একদিকে চীন জাতিসংঘের সনদের কথা বলে অন্যদিকে তারাই তাইওয়ানের চারপাশে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে যুদ্ধের হুমকি দিচ্ছে। তিনি এই আচরণকে চীনের আধিপত্যবাদী মানসিকতা হিসেবে বর্ণনা করেন।

চীন দাবি করে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপান তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দিয়েছিল। তবে তাইওয়ানের পাল্টা যুক্তি হলো তখন চীন প্রজাতন্ত্র বা আরওসি ক্ষমতায় ছিল যা বর্তমানের গণপ্রজাতন্ত্রী চীন বা পিআরসি নয়। তাই বেইজিংয়ের কোনো সার্বভৌমত্বের অধিকার নেই বলে দাবি করে তাইওয়ান।

এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: