হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুশফিককে দলে নিতে কোটি টাকা খরচ করতে প্রস্তুত ছিল রাজশাহী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন


ঢাকা, ০২ ডিসেম্বর – বিপিএলের নিলাম শেষ হয়েছে গেল রোববার। দেশের সকল তারকা ক্রিকেটাররাই দল পেয়েছেন। তবে শুরুতে অবিক্রিত ছিলেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ। পরে অবশ্য ভিত্তিমূল্যে দুজনকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। রাজশাহী কিনেছে মুশফিককে, ১ কোটি টাকা লাগলেও তাকেই দলে টানত বলে জানালেন কোচ হান্নান সরকার।

অবশ্য শুরুতে রাজশাহীর পরিকল্পনায় মুশফিক ছিলেন না বলে জানান প্রধান কোচ, ‘এটা খুব স্বাভাবিক যে নিলামে নিজের মতো করে দল সবসময় মেলানো যায় না। মুশফিক শুরু থেকে আমার পরিকল্পনায় ছিল সেটা বললে মিথ্যা বলা হবে।’

আরও পড়ুন

ফিফা র‍্যাংকিংয়ে দারুণ সুখবর: ১ ধাপ এগিয়ে ১০৬ নম্বরে ঋতুপর্ণারা

পরে মুশফিককে দলে নেওয়ার পরিকল্পনা নিয়ে হান্নান বলেন, ‘কিন্তু যখন দেখলাম আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি এবং মুশফিকের মতো খেলোয়াড়কে পাওয়ার সুযোগ রয়েছে, তখন আমি পরের ধাপগুলোতে সেখানে কাজ করার চেষ্টা করেছি।’

হান্নান আরও বলেন মুশফিকের জন্য আরো খরচ করতে রাজি ছিলেন, ‘ওই সময়ে আর যারা ছিল তারা মুশফিকের কাছাকাছিও না। সেই জায়গায় আমি ছাড় দিয়েছি। ভাবছিলাম, ছোটদের (তরুণদের) থেকে যদি পাই পেলাম, আর না পেলে মুশফিকের জন্য অপেক্ষা করব।’

শেষ দিকে মুশফিককে পেতে নিলামে হাড্ডাহাড্ডি লড়াই করতে তৈরি ছিলেন হান্নান, ‘সবারই অনেক টাকা বেঁচে গিয়েছিল। আমারও যা ছিল তা খরচ করতে আর বাধা ছিল না। ওভাবেই হিসাব করে আমি মুশফিকের জন্য টাকা রেখেছিলাম এবং তখন মুশফিকের জন্য ১ কোটি পর্যন্ত যেতেও প্রস্তুত ছিলাম। সৌভাগ্যবান যে আমরা কম দামেই মুশফিককে পেয়ে গেছি।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

মুশফিককে দলে নিতে কোটি টাকা খরচ করতে প্রস্তুত ছিল রাজশাহী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুশফিককে দলে নিতে কোটি টাকা খরচ করতে প্রস্তুত ছিল রাজশাহী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ ডিসেম্বর – বিপিএলের নিলাম শেষ হয়েছে গেল রোববার। দেশের সকল তারকা ক্রিকেটাররাই দল পেয়েছেন। তবে শুরুতে অবিক্রিত ছিলেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ। পরে অবশ্য ভিত্তিমূল্যে দুজনকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। রাজশাহী কিনেছে মুশফিককে, ১ কোটি টাকা লাগলেও তাকেই দলে টানত বলে জানালেন কোচ হান্নান সরকার।অবশ্য শুরুতে রাজশাহীর পরিকল্পনায় মুশফিক ছিলেন না বলে জানান প্রধান কোচ, ‘এটা খুব স্বাভাবিক যে নিলামে নিজের মতো করে দল সবসময় মেলানো যায় না। মুশফিক শুরু থেকে আমার পরিকল্পনায় ছিল সেটা বললে মিথ্যা বলা হবে।’পরে মুশফিককে দলে নেওয়ার পরিকল্পনা নিয়ে হান্নান বলেন, ‘কিন্তু যখন দেখলাম আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি এবং মুশফিকের মতো খেলোয়াড়কে পাওয়ার সুযোগ রয়েছে, তখন আমি পরের ধাপগুলোতে সেখানে কাজ করার চেষ্টা করেছি।’হান্নান আরও বলেন মুশফিকের জন্য আরো খরচ করতে রাজি ছিলেন, ‘ওই সময়ে আর যারা ছিল তারা মুশফিকের কাছাকাছিও না। সেই জায়গায় আমি ছাড় দিয়েছি। ভাবছিলাম, ছোটদের (তরুণদের) থেকে যদি পাই পেলাম, আর না পেলে মুশফিকের জন্য অপেক্ষা করব।’শেষ দিকে মুশফিককে পেতে নিলামে হাড্ডাহাড্ডি লড়াই করতে তৈরি ছিলেন হান্নান, ‘সবারই অনেক টাকা বেঁচে গিয়েছিল। আমারও যা ছিল তা খরচ করতে আর বাধা ছিল না। ওভাবেই হিসাব করে আমি মুশফিকের জন্য টাকা রেখেছিলাম এবং তখন মুশফিকের জন্য ১ কোটি পর্যন্ত যেতেও প্রস্তুত ছিলাম। সৌভাগ্যবান যে আমরা কম দামেই মুশফিককে পেয়ে গেছি।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×