হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেট্রোরেল স্টেশনে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন


ঢাকা, ২৪ নভেম্বর – রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন বলে জানা গেছে।

আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

আরও পড়ুন

বিসিবির দারুণ উপহার: মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ। সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেট্রোরেল স্টেশনে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেট্রোরেল স্টেশনে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ নভেম্বর – রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন বলে জানা গেছে।আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ। সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য জানান।তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন।সূত্র: জাগো নিউজএনএন/ ২৪ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×