হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোখায় থমকে গেলো রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন

ঢাকা, ১৯ মে – মিয়ানমারে মোখার তাণ্ডবে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার আলোচনা থেমে গেছে। রোহিঙ্গাদের আদি নিবাস রাখাইনে মোখার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনিশ্চিত হয়ে গেছে প্রত্যাবাসন প্রক্রিয়া।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্তণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সাইক্লোন মোখায় মিয়ানমারের রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। তাই মিয়ানমারের প্রতিনিধি দল ঠিক কবে আসবে বা প্রত্যাবাসন কবে শুরু হবে তার তারিখ এখনো ঠিক হয়নি।

আরও পড়ুন

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা: ৫০ কোটি গ্রাহকের তথ্য ‘সিরিউসিম’ হ্যাকারদের কবলে

তিনি আরও বলেন, গত ৫ মে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এবং প্রত্যাবাসনের প্রথম ব্যাচের অন্তর্ভুক্ত ২০ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু সফর করেন। সরেজমিন রাখাইন সফর শেষে ফিরে এসে রোহিঙ্গারা যে সব অস্পষ্ট বিষয় উল্লেখ করেছেন তা ইতিমধ্যে মিয়ানমারকে জানানো হয়েছে।

সেহেলী বলেন, প্রত্যাবাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল মে মাসে বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবে বলে আশা করা যায়।

তিনি বলেন, প্রথম ব্যাচে প্রত্যাবাসনের জন্য নির্ধারিত রোহিঙ্গাদের ব্রিফ করতে মিয়ানমারের যে দল বাংলাদেশে আসবেন তারা অন্যান্য বিষয়ের পাশাপাশি এ সব বিষয়ে ও আরো তথ্য প্রদান করবেন বলে আমরা প্রত্যাশা করি, যা রোহিঙ্গাদের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোখায় থমকে গেলো রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোখায় থমকে গেলো রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ মে – মিয়ানমারে মোখার তাণ্ডবে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার আলোচনা থেমে গেছে। রোহিঙ্গাদের আদি নিবাস রাখাইনে মোখার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনিশ্চিত হয়ে গেছে প্রত্যাবাসন প্রক্রিয়া। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্তণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সাইক্লোন মোখায় মিয়ানমারের রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। তাই মিয়ানমারের প্রতিনিধি দল ঠিক কবে আসবে বা প্রত্যাবাসন কবে শুরু হবে তার তারিখ এখনো ঠিক হয়নি। তিনি আরও বলেন, গত ৫ মে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এবং প্রত্যাবাসনের প্রথম ব্যাচের অন্তর্ভুক্ত ২০ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু সফর করেন। সরেজমিন রাখাইন সফর শেষে ফিরে এসে রোহিঙ্গারা যে সব অস্পষ্ট বিষয় উল্লেখ করেছেন তা ইতিমধ্যে মিয়ানমারকে জানানো হয়েছে। সেহেলী বলেন, প্রত্যাবাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল মে মাসে বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবে বলে আশা করা যায়। তিনি বলেন, প্রথম ব্যাচে প্রত্যাবাসনের জন্য নির্ধারিত রোহিঙ্গাদের ব্রিফ করতে মিয়ানমারের যে দল বাংলাদেশে আসবেন তারা অন্যান্য বিষয়ের পাশাপাশি এ সব বিষয়ে ও আরো তথ্য প্রদান করবেন বলে আমরা প্রত্যাশা করি, যা রোহিঙ্গাদের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। সূত্র: বাংলাদেশ জার্নাল এম ইউ/১৯ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×