হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ম্যাচ শুরুর আগেই লাল কার্ড, ফুটবল মাঠে ঘটলো অদ্ভূত ঘটনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর – ভারতের এআইএফএফ সুপার কাপের সেমিফাইনালে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তখনও খেলা শুরু হতে বাকি বেশ কয়েক মিনিট। মুম্বাই সিটি এফসির বিপক্ষে ম্যাচ শুরুর আগেই টানেলে লাল কার্ড দেখেছেন এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়ারোক্সেনার।

এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে গতকাল (বৃহস্পতিবার) মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে।

আরও পড়ুন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের ৭০ শতাংশ কাজ শেষ, ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য

ম্যাচ শুরুর আগে টানেলের শেষ প্রান্তে মাঠে প্রবেশ করার আগমুহূর্তে শুরু হয় হইচই। খেলোয়াড় এবং কর্মকর্তারা জড়িয়ে পড়েন তর্কে। পরে জানা যায়, অসন্তোষ প্রকাশের কারণে রেফারি প্রতিক মন্ডল লাল কার্ড দেখিয়েছেন গোয়ার অধিনায়ককে।

গুয়ারোক্সেনাকে রেফারি তার ইনার শর্টসটি পরিবর্তন করতে বলেন। সেটির রং দুই দলের কিটের রঙের উপাদানের সঙ্গে সাংঘর্ষিক ছিল। এই নির্দেশের বিরুদ্ধে তার প্রতিবাদ করায় ম্যাচ শুরুর আগেই তাকে সরাসরি লাল কার্ড দেখতে হয়।

এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ বলেন, ‘আমি দেখেছি রেফারি তাকে পোশাক বদলাতে বলছেন এবং ভেবেছিলাম সেখানেই বিষয়টি মিটে যাবে। আমি মাঠে চলে যাই এবং দুই মিনিট পরে কেউ এসে জানায় ইকারকে বের করে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক পরিস্থিতি ছিল না, তবে আমরা ১১ জন নিয়ে খেলতে পেরেছি। সমস্যা হলো এখন ইকার ফাইনালে খেলতে পারবে না। এই কারণে লাল কার্ড দেখানো একটু বেশি কঠোর, কিন্তু যাই হোক।’

ম্যাচ শুরুর আগে লাল কার্ড দেখানোর এমন ঘটনা খুবই বিরল ফুটবলে। গোয়া এই প্রাথমিক ধাক্কা সামলে ২-১ গোলে মুম্বাই সিটিকে হারিয়ে ইস্টবেঙ্গলের বিপক্ষে ফাইনালে জায়গা করে নেয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ম্যাচ শুরুর আগেই লাল কার্ড, ফুটবল মাঠে ঘটলো অদ্ভূত ঘটনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ম্যাচ শুরুর আগেই লাল কার্ড, ফুটবল মাঠে ঘটলো অদ্ভূত ঘটনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর – ভারতের এআইএফএফ সুপার কাপের সেমিফাইনালে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তখনও খেলা শুরু হতে বাকি বেশ কয়েক মিনিট। মুম্বাই সিটি এফসির বিপক্ষে ম্যাচ শুরুর আগেই টানেলে লাল কার্ড দেখেছেন এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়ারোক্সেনার।এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে গতকাল (বৃহস্পতিবার) মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে।ম্যাচ শুরুর আগে টানেলের শেষ প্রান্তে মাঠে প্রবেশ করার আগমুহূর্তে শুরু হয় হইচই। খেলোয়াড় এবং কর্মকর্তারা জড়িয়ে পড়েন তর্কে। পরে জানা যায়, অসন্তোষ প্রকাশের কারণে রেফারি প্রতিক মন্ডল লাল কার্ড দেখিয়েছেন গোয়ার অধিনায়ককে।গুয়ারোক্সেনাকে রেফারি তার ইনার শর্টসটি পরিবর্তন করতে বলেন। সেটির রং দুই দলের কিটের রঙের উপাদানের সঙ্গে সাংঘর্ষিক ছিল। এই নির্দেশের বিরুদ্ধে তার প্রতিবাদ করায় ম্যাচ শুরুর আগেই তাকে সরাসরি লাল কার্ড দেখতে হয়।এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ বলেন, ‘আমি দেখেছি রেফারি তাকে পোশাক বদলাতে বলছেন এবং ভেবেছিলাম সেখানেই বিষয়টি মিটে যাবে। আমি মাঠে চলে যাই এবং দুই মিনিট পরে কেউ এসে জানায় ইকারকে বের করে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক পরিস্থিতি ছিল না, তবে আমরা ১১ জন নিয়ে খেলতে পেরেছি। সমস্যা হলো এখন ইকার ফাইনালে খেলতে পারবে না। এই কারণে লাল কার্ড দেখানো একটু বেশি কঠোর, কিন্তু যাই হোক।’ম্যাচ শুরুর আগে লাল কার্ড দেখানোর এমন ঘটনা খুবই বিরল ফুটবলে। গোয়া এই প্রাথমিক ধাক্কা সামলে ২-১ গোলে মুম্বাই সিটিকে হারিয়ে ইস্টবেঙ্গলের বিপক্ষে ফাইনালে জায়গা করে নেয়।সূত্র: জাগো নিউজএনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×