হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যেকোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে : মির্জা আব্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২, ১০:০৭ অপরাহ্ন

যেকোনো মূল্যে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে আমরা সমাবেশ সফল করব। এখানে যদি বাধা দিতে আসে সেই দায় দায়িত্ব সরকারের, আমাদের নয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ উপলক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা আব্বাস বলেন, আমাদের দায়িত্ব হলো সভা সমাবেশ সফল করা। আর এ সভা থেকে সরকারের পতনের সূচনা করব, এটাই হলো আমাদের আজকে সভার দৃঢ় প্রত্যয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানো হলো, টোকিও গেলেন পররাষ্ট্র সচিব

তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন ধরনের কথা বলছে, আমাদের কর্মীদের বলতে চাই সরকারের কোন উসকানিমূলক কথায় পা দেবেন না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ একটি সফল সভা হয়েছে। এ সভার মাধ্যমে ইঙ্গিত পাচ্ছি আমাদের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের চলমান আন্দোলনে সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেছেন, আগামী ১০ ডিসেম্বরসহ সামনের যে সংগ্রাম রয়েছে তাতেও সহযোগিতা করবেন বলে আশা করি।

নোমান বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের পতনের যে আন্দোলন, এই আন্দোলন বিজয়ের মুখোমুখি। জয় আমাদের হবেই। এ প্রত্যাশা আমাদের রয়েছে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যেকোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে : মির্জা আব্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যেকোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে : মির্জা আব্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২, ১০:০৭ অপরাহ্ন
Print Image
যেকোনো মূল্যে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে আমরা সমাবেশ সফল করব। এখানে যদি বাধা দিতে আসে সেই দায় দায়িত্ব সরকারের, আমাদের নয়। মঙ্গলবার (২৫ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ উপলক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। মির্জা আব্বাস বলেন, আমাদের দায়িত্ব হলো সভা সমাবেশ সফল করা। আর এ সভা থেকে সরকারের পতনের সূচনা করব, এটাই হলো আমাদের আজকে সভার দৃঢ় প্রত্যয়। তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন ধরনের কথা বলছে, আমাদের কর্মীদের বলতে চাই সরকারের কোন উসকানিমূলক কথায় পা দেবেন না। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ একটি সফল সভা হয়েছে। এ সভার মাধ্যমে ইঙ্গিত পাচ্ছি আমাদের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের চলমান আন্দোলনে সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেছেন, আগামী ১০ ডিসেম্বরসহ সামনের যে সংগ্রাম রয়েছে তাতেও সহযোগিতা করবেন বলে আশা করি। নোমান বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের পতনের যে আন্দোলন, এই আন্দোলন বিজয়ের মুখোমুখি। জয় আমাদের হবেই। এ প্রত্যাশা আমাদের রয়েছে। যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×