হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রিজওয়ানা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


ঢাকা, ৫ মার্চ – অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটি রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কথিত স্বীকৃতিদানকারী এবং খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের নেপথ্য নায়ক হিসেবে অভিহিত করেছে।

আরও পড়ুন

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফর

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে ডা. তাহের অভিযোগ করেন যে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাহ্যিক সুষ্ঠুতার আড়ালে সন্ধ্যা থেকে বিভিন্ন কেন্দ্রে দখল ও জাল ভোটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচনের প্রকৌশল নিয়ে যে মন্তব্য করেছেন তা তাকে কার্যত এই ঘটনার রাজসাক্ষীতে পরিণত করেছে। জামায়াত নেতার প্রশ্ন, কাদের যোগসাজশে এবং কী ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনকে বাধাগ্রস্ত করা হয়েছে তা স্পষ্ট করতে হবে।

তিনি দাবি করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতে রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা জরুরি।

এনএন/ ৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রিজওয়ানা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রিজওয়ানা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৫ মার্চ – অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটি রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কথিত স্বীকৃতিদানকারী এবং খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের নেপথ্য নায়ক হিসেবে অভিহিত করেছে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।সংবাদ সম্মেলনে ডা. তাহের অভিযোগ করেন যে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাহ্যিক সুষ্ঠুতার আড়ালে সন্ধ্যা থেকে বিভিন্ন কেন্দ্রে দখল ও জাল ভোটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচনের প্রকৌশল নিয়ে যে মন্তব্য করেছেন তা তাকে কার্যত এই ঘটনার রাজসাক্ষীতে পরিণত করেছে। জামায়াত নেতার প্রশ্ন, কাদের যোগসাজশে এবং কী ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনকে বাধাগ্রস্ত করা হয়েছে তা স্পষ্ট করতে হবে।তিনি দাবি করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতে রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা জরুরি।এনএন/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×