হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহবাগে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন


শাহবাগ, ৬ ফেব্রুয়ারি – রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ও শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে এর বিচারের দাবিতে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিক্ষুব্ধরা। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে এই আলটিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের পোশাকে যারা হামলা চালিয়েছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চায় কি না তা তদন্তের দাবি জানান তিনি। একইসঙ্গে আগামী এক ঘণ্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ ও বিচারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান আন্দোলনকারীরা।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

ডাকসু নেতা অভিযোগ করেন, এই হামলার নেপথ্যে সুনির্দিষ্ট ইন্ধন রয়েছে এবং আজকের ঘটনাকে পরিকল্পিতভাবে বড় করা হয়েছে। অনেক সাধারণ মানুষকে নির্দয়ভাবে পিটুনি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের উত্থাপিত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ৮ তারিখের মধ্যে এ বিষয়ে জাতিসংঘকে চিঠি দেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা।

এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শাহবাগে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আলটিমেটাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহবাগে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] শাহবাগ, ৬ ফেব্রুয়ারি – রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ও শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে এর বিচারের দাবিতে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিক্ষুব্ধরা। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে এই আলটিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের পোশাকে যারা হামলা চালিয়েছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চায় কি না তা তদন্তের দাবি জানান তিনি। একইসঙ্গে আগামী এক ঘণ্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ ও বিচারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান আন্দোলনকারীরা।ডাকসু নেতা অভিযোগ করেন, এই হামলার নেপথ্যে সুনির্দিষ্ট ইন্ধন রয়েছে এবং আজকের ঘটনাকে পরিকল্পিতভাবে বড় করা হয়েছে। অনেক সাধারণ মানুষকে নির্দয়ভাবে পিটুনি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের উত্থাপিত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ৮ তারিখের মধ্যে এ বিষয়ে জাতিসংঘকে চিঠি দেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা।এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×