শেরপুর, ২৮ সেপ্টেম্বর – শেরপুরে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা কুমড়ি এলাকায় বাস, মাহিন্দ্র ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আহসান নামে একজন নিহত হন।
এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত এ মাসেই আসতে পারে: বাণিজ্যমন্ত্রী
এ সময় আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিন রাত ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নকলা উপজেলার বাদাগৈর মোড়ে সোনার বাংলা পরিবহনের একটি বাস রাস্তা পারাপারের সময় মমতাজ নামের এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও যাত্রীদের ফেলে পালিয়ে যায় ড্রাইভার ও বাসের স্টাফরা।
অন্যদিকে সদরের শিমুলতলি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গরুবাহী একটি নসিমনের পেছনে একটি গাড়ি ধাক্কা লাগলে দুইজন গুরুতর আহত হন। তারা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।




মন্তব্য করুন