হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন


ঢাকা, ২৪ মার্চ – সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে পাকিস্তানকে অনেকটাই অতিথি দলের মতোই দেখা যায়। অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে তারা এবার নিয়ে মাত্র দ্বিতীয়বার খেলছে। ২০২৩ সালের পর আবার মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে তারা। গতকাল শুরু হওয়া এই টুর্নামেন্টে আজ বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সেই পাকিস্তান। মালেতে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় ম্যাচটি শুরু হবে।

অন্যদিকে বাংলাদেশ এ ধরনের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়। ২০১৫ সালে প্রথম খেলেই তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। এরপর অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে দলটি। এর মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়েছে—২০২৪ সালে। বাকি ছয়বারের মধ্যে চারবারই রানার্সআপ হয়েছে।

আরও পড়ুন

জিম্বাবুয়ের কাছে হারের পর এবার আফগান চ্যালেঞ্জ, ব্যাটারদের মানসিকতা বদলের বার্তা তানজিদ তামিমের

এবার সাত দলের এই প্রতিযোগিতায় শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মালদ্বীপ গেছে বাংলাদেশ দল। এই শিরোপা ধরে রাখাই কোচ মার্ক কক্সের শিষ্যদের বড় চ্যালেঞ্জ। প্রথম ম্যাচের পর ২৮ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাতবার অংশ নিয়ে ভারত চারবারই চ্যাম্পিয়ন হয়েছে।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। ৩ এপ্রিল হবে টুর্নামেন্টের ফাইনাল। গ্রুপ পর্বের দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের আসল পরীক্ষা ধরা হচ্ছে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে। তবে তার আগে পাকিস্তানকে হারিয়ে ৩ পয়েন্ট পেলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে দলটি।

ফরোয়ার্ড মোরশেদ আলীও একই কথা বলেছেন, “আমাদের প্রস্তুতি ভালো। দলে কোনো চোট নেই। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিপক্ষ পাকিস্তান। সবার মধ্যে একটা জেদ কাজ করছে। আমরা অবশ্যই এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মার্চ – সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে পাকিস্তানকে অনেকটাই অতিথি দলের মতোই দেখা যায়। অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে তারা এবার নিয়ে মাত্র দ্বিতীয়বার খেলছে। ২০২৩ সালের পর আবার মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে তারা। গতকাল শুরু হওয়া এই টুর্নামেন্টে আজ বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সেই পাকিস্তান। মালেতে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় ম্যাচটি শুরু হবে।অন্যদিকে বাংলাদেশ এ ধরনের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়। ২০১৫ সালে প্রথম খেলেই তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। এরপর অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে দলটি। এর মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়েছে—২০২৪ সালে। বাকি ছয়বারের মধ্যে চারবারই রানার্সআপ হয়েছে।এবার সাত দলের এই প্রতিযোগিতায় শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মালদ্বীপ গেছে বাংলাদেশ দল। এই শিরোপা ধরে রাখাই কোচ মার্ক কক্সের শিষ্যদের বড় চ্যালেঞ্জ। প্রথম ম্যাচের পর ২৮ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাতবার অংশ নিয়ে ভারত চারবারই চ্যাম্পিয়ন হয়েছে।দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। ৩ এপ্রিল হবে টুর্নামেন্টের ফাইনাল। গ্রুপ পর্বের দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের আসল পরীক্ষা ধরা হচ্ছে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে। তবে তার আগে পাকিস্তানকে হারিয়ে ৩ পয়েন্ট পেলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে দলটি।ফরোয়ার্ড মোরশেদ আলীও একই কথা বলেছেন, “আমাদের প্রস্তুতি ভালো। দলে কোনো চোট নেই। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিপক্ষ পাকিস্তান। সবার মধ্যে একটা জেদ কাজ করছে। আমরা অবশ্যই এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×