হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুইডেন শিগগির ন্যাটোতে যোগ দেবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ জুন ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০২ জুন – সুইডেন শিগগির ন্যাটোতে যোগ দেবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এ বিষয়ে এখনো বিরোধিতা করছে তুরস্ক ও হাঙ্গেরি। তবে সম্প্রতি ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (১ জুন) যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স অ্যাকাডেমি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতাকালে বাইডেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেও ন্যাটোর ঐক্যের প্রশংসা করেন।

প্রেসিডেন্ট বলেন, ন্যাটো কয়েক দশকের তুলনায় আরও সক্রিয় ও আরও ঐক্যবদ্ধ। নতুন মিত্র ফিনল্যান্ডের কারণে এটি এখন আরও শক্তিশালী। তাছাড়া খুব দ্রুতই সুইডেনও জোটে যোগ দেবে। এটা ঘটবেই। আমি আপনাদের অঙ্গীকার করে বলতে পারি।

আরও পড়ুন

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর পাশে থাকার ঘোষণা ট্রাম্পের

কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর সদস্য পদের ক্ষেত্রে সুইডেনের প্রস্তাব অনুমোদনের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান।

ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে সুইডেনকে ন্যাটোর সদস্য করার এখনই উপযুক্ত সময়।

শীর্ষ মার্কিন এই কূটনীতিক আশা প্রকাশ করে জানিয়েছেন, জুলাই মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে প্রক্রিয়াটি শেষ হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুইডেন শিগগির ন্যাটোতে যোগ দেবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুইডেন শিগগির ন্যাটোতে যোগ দেবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ জুন ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০২ জুন – সুইডেন শিগগির ন্যাটোতে যোগ দেবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এ বিষয়ে এখনো বিরোধিতা করছে তুরস্ক ও হাঙ্গেরি। তবে সম্প্রতি ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। খবর আল-জাজিরার। বৃহস্পতিবার (১ জুন) যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স অ্যাকাডেমি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতাকালে বাইডেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেও ন্যাটোর ঐক্যের প্রশংসা করেন। প্রেসিডেন্ট বলেন, ন্যাটো কয়েক দশকের তুলনায় আরও সক্রিয় ও আরও ঐক্যবদ্ধ। নতুন মিত্র ফিনল্যান্ডের কারণে এটি এখন আরও শক্তিশালী। তাছাড়া খুব দ্রুতই সুইডেনও জোটে যোগ দেবে। এটা ঘটবেই। আমি আপনাদের অঙ্গীকার করে বলতে পারি। কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর সদস্য পদের ক্ষেত্রে সুইডেনের প্রস্তাব অনুমোদনের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান। ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে সুইডেনকে ন্যাটোর সদস্য করার এখনই উপযুক্ত সময়। শীর্ষ মার্কিন এই কূটনীতিক আশা প্রকাশ করে জানিয়েছেন, জুলাই মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে প্রক্রিয়াটি শেষ হবে। সূত্র: জাগো নিউজআইএ/ ০২ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×