হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিনে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, তিনটি রিসোর্টে জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ০৮:১৫ পূর্বাহ্ন

প্রবালদ্বীপ টেকনাফের সেন্টমার্টিনের তিনটি রিসোর্টে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় পর্যটকদের চলাচলে বাধা গ্রস্থ করে স্থাপনা গড়ে তোলার অভিযোগে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ।‍

মঙ্গলবার(২৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকালে পর্যন্ত টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে জেটি ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।

অভিযান পরিচালনাকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরী বলেন,”মঙ্গলবার সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট ও বিভিন্ন ধরনের স্থাপনা তৈরির অভিযোগে বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ৭ ধারা ভঙ্গের দায়ে ১৯ ধারা মতে, তিনটি রিসোর্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে কিংশুক কর্তৃপক্ষকে ৫০হাজার , সাইরি ১০ হাজার ও বিচ ভ্যালি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে।”

আরও পড়ুন

বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

তিনি আরও বলেন, জেটিঘাট এলাকায় সড়কের প্রশস্তকরণ ও পর্যটকদের চলাচলে বাধা গ্রস্থ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওই এলাকায় গড়ে তোলা ফিশারিজগুলোকে একটি পল্লীর মধ্যে আনার কাজও চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেন্টমার্টিনে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, তিনটি রিসোর্টে জরিমানা আদায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিনে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, তিনটি রিসোর্টে জরিমানা আদায়

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ০৮:১৫ পূর্বাহ্ন
Print Image
প্রবালদ্বীপ টেকনাফের সেন্টমার্টিনের তিনটি রিসোর্টে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় পর্যটকদের চলাচলে বাধা গ্রস্থ করে স্থাপনা গড়ে তোলার অভিযোগে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ।‍ মঙ্গলবার(২৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকালে পর্যন্ত টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে জেটি ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। অভিযান পরিচালনাকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরী বলেন,"মঙ্গলবার সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট ও বিভিন্ন ধরনের স্থাপনা তৈরির অভিযোগে বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ৭ ধারা ভঙ্গের দায়ে ১৯ ধারা মতে, তিনটি রিসোর্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে কিংশুক কর্তৃপক্ষকে ৫০হাজার , সাইরি ১০ হাজার ও বিচ ভ্যালি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে।" তিনি আরও বলেন, জেটিঘাট এলাকায় সড়কের প্রশস্তকরণ ও পর্যটকদের চলাচলে বাধা গ্রস্থ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওই এলাকায় গড়ে তোলা ফিশারিজগুলোকে একটি পল্লীর মধ্যে আনার কাজও চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×