হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্প্যানিশ ক্লাব ইউই কর্নেইয়ার মালিকানা কিনলেন লিওনেল মেসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন




মাদ্রিদ, ১৭ এপ্রিল – স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ইউই কর্নেইয়ার পূর্ণ মালিকানা গ্রহণ করেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কাতালুনিয়া ভিত্তিক ক্লাবটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেছে। বার্সেলোনায় অবস্থিত এই ক্লাবটি মূলত ফুটবলার তৈরির সূতিকাগার হিসেবে সুপরিচিত। উন্নতমানের ফুটবল একাডেমির জন্য পরিচিত এই ক্লাব থেকেই উঠে এসেছেন জর্দি আলবা এবং জেরার্ড মার্তিনের মতো তারকারা। এছাড়া আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াও এই একাডেমিরই ফসল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে যে লিওনেল মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এর মূল লক্ষ্য হলো ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রতিভাবান ফুটবলার তৈরিতে বিনিয়োগ অব্যাহত রাখা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে এই প্রকল্পটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে পরিচালিত হবে যেখানে উচ্চাকাঙ্ক্ষা ও স্থায়িত্বের পাশাপাশি স্থানীয় শেকড়ের সাথে গভীর সংযোগ বজায় রাখা হবে।

আরও পড়ুন

জিম্বাবুয়ের কাছে হারের পর এবার আফগান চ্যালেঞ্জ, ব্যাটারদের মানসিকতা বদলের বার্তা তানজিদ তামিমের

বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা ২০১২ সালে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার আগে এই কর্নেইয়া একাডেমিতে দীর্ঘ ছয় বছর কাটিয়েছিলেন। ইলিয়ে সানচেজও এই একাডেমি থেকে উঠে এসে বার্সেলোনার বি দলে যোগ দেন এবং বর্তমানে তিনি এমএলএস ক্লাব অস্টিন এফসিতে খেলছেন। ইউরোপীয় কোনো ফুটবল ক্লাবের পূর্ণ মালিকানায় এটিই মেসির প্রথম পদার্পণ হলেও এর আগে তিনি উরুগুয়ের পেশাদার দল দেপোর্তিভো এলএসএম এর অংশীদার হয়েছেন।

সেখানে তার সাথে বিনিয়োগে রয়েছেন ইন্টার মায়ামি ও বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। কর্নেইয়াতে মেসির এই বিনিয়োগ মূলত তৃণমূল ফুটবলের প্রতি তার অঙ্গীকারেরই একটি অংশ। এর আগে গত ডিসেম্বর মাসে চেজ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৬ দলের অংশগ্রহণে প্রথম মেসি কাপ আয়োজন করেছিলেন এই ফুটবল কিংবদন্তি।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

স্প্যানিশ ক্লাব ইউই কর্নেইয়ার মালিকানা কিনলেন লিওনেল মেসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্প্যানিশ ক্লাব ইউই কর্নেইয়ার মালিকানা কিনলেন লিওনেল মেসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদ্রিদ, ১৭ এপ্রিল – স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ইউই কর্নেইয়ার পূর্ণ মালিকানা গ্রহণ করেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কাতালুনিয়া ভিত্তিক ক্লাবটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেছে। বার্সেলোনায় অবস্থিত এই ক্লাবটি মূলত ফুটবলার তৈরির সূতিকাগার হিসেবে সুপরিচিত। উন্নতমানের ফুটবল একাডেমির জন্য পরিচিত এই ক্লাব থেকেই উঠে এসেছেন জর্দি আলবা এবং জেরার্ড মার্তিনের মতো তারকারা। এছাড়া আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াও এই একাডেমিরই ফসল।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে যে লিওনেল মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এর মূল লক্ষ্য হলো ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রতিভাবান ফুটবলার তৈরিতে বিনিয়োগ অব্যাহত রাখা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে এই প্রকল্পটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে পরিচালিত হবে যেখানে উচ্চাকাঙ্ক্ষা ও স্থায়িত্বের পাশাপাশি স্থানীয় শেকড়ের সাথে গভীর সংযোগ বজায় রাখা হবে।বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা ২০১২ সালে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার আগে এই কর্নেইয়া একাডেমিতে দীর্ঘ ছয় বছর কাটিয়েছিলেন। ইলিয়ে সানচেজও এই একাডেমি থেকে উঠে এসে বার্সেলোনার বি দলে যোগ দেন এবং বর্তমানে তিনি এমএলএস ক্লাব অস্টিন এফসিতে খেলছেন। ইউরোপীয় কোনো ফুটবল ক্লাবের পূর্ণ মালিকানায় এটিই মেসির প্রথম পদার্পণ হলেও এর আগে তিনি উরুগুয়ের পেশাদার দল দেপোর্তিভো এলএসএম এর অংশীদার হয়েছেন।সেখানে তার সাথে বিনিয়োগে রয়েছেন ইন্টার মায়ামি ও বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। কর্নেইয়াতে মেসির এই বিনিয়োগ মূলত তৃণমূল ফুটবলের প্রতি তার অঙ্গীকারেরই একটি অংশ। এর আগে গত ডিসেম্বর মাসে চেজ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৬ দলের অংশগ্রহণে প্রথম মেসি কাপ আয়োজন করেছিলেন এই ফুটবল কিংবদন্তি।এস এম/ ১৭ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×