হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৭ বছরের সংগ্রামের পর এই জয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর অর্জিত এই বিজয় মূলত বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও মিত্রদের বিপুল জয়ের পর তিনি এই প্রতিক্রিয়া জানান। ঠাকুরগাঁও ১ সদর আসনে মির্জা ফখরুল ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেওয়া পোস্টে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

আরও পড়ুন

মানিকগঞ্জে শীতের সবজিতে বাজার ভরপুর, তবু বেশির ভাগ সবজির দাম ৮০–১০০ টাকা

একইসঙ্গে তিনি ১৯৭১ সালের লাখো শহীদ, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন। এছাড়া গুম হওয়া নেতাকর্মী ইলিয়াস আলী ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মেনে শুক্রবার সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন মহাসচিব। এর পরিবর্তে জুমার নামাজের পর নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান তিনি। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি উল্লেখ করেন যে তাঁর দায়িত্ব আরও বেড়ে গেল এবং প্রতিশ্রুতি রক্ষায় তিনি সবার দোয়া কামনা করেন।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

১৭ বছরের সংগ্রামের পর এই জয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৭ বছরের সংগ্রামের পর এই জয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর অর্জিত এই বিজয় মূলত বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও মিত্রদের বিপুল জয়ের পর তিনি এই প্রতিক্রিয়া জানান। ঠাকুরগাঁও ১ সদর আসনে মির্জা ফখরুল ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেওয়া পোস্টে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।একইসঙ্গে তিনি ১৯৭১ সালের লাখো শহীদ, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন। এছাড়া গুম হওয়া নেতাকর্মী ইলিয়াস আলী ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মেনে শুক্রবার সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন মহাসচিব। এর পরিবর্তে জুমার নামাজের পর নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান তিনি। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি উল্লেখ করেন যে তাঁর দায়িত্ব আরও বেড়ে গেল এবং প্রতিশ্রুতি রক্ষায় তিনি সবার দোয়া কামনা করেন।এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×