হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬ সিটিতে দলীয় প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ অপরাহ্ন


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – দেশের ছয়টি সিটি কর্পোরেশনে দলীয় পরিচয়ের ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সোমবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

তিনি উল্লেখ করেন যে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে ড্রাইভারের চোখ নষ্টের মামলায় আনিসুল হক ও পলক গ্রেপ্তার

জামায়াত নেতার মতে সরকারের এই সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠন এবং গণহত্যার বিচার নিশ্চিত করা। জনগণ আশা করেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং নির্বাচন কমিশন থেকেও ইতিবাচক ইঙ্গিত ছিল। এমতাবস্থায় দলীয় পদধারীদের প্রশাসক নিয়োগ করা নৈতিকভাবে গর্হিত এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয় যে এটি স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বা পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ হতে পারে। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে সিটি কর্পোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানানো হয়।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৬ সিটিতে দলীয় প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬ সিটিতে দলীয় প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – দেশের ছয়টি সিটি কর্পোরেশনে দলীয় পরিচয়ের ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সোমবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।তিনি উল্লেখ করেন যে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।জামায়াত নেতার মতে সরকারের এই সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠন এবং গণহত্যার বিচার নিশ্চিত করা। জনগণ আশা করেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং নির্বাচন কমিশন থেকেও ইতিবাচক ইঙ্গিত ছিল। এমতাবস্থায় দলীয় পদধারীদের প্রশাসক নিয়োগ করা নৈতিকভাবে গর্হিত এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন।বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয় যে এটি স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বা পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ হতে পারে। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে সিটি কর্পোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানানো হয়।এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×