হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আরও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ মার্চ ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


কক্সবাজার, ৮ মার্চ – কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭) নামের আরও এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন বলে জানা গেছে। এক দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা।

বুধবার (৮ মার্চ) সকাল ৭টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ ব্লকে ঘটনাটি ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

নিহত সৈয়দ হোসেন একই ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন।

মারা যাওয়া রোহিঙ্গার পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্য।

ওসি মোহাম্মদ আলী জানান, বুধবার সকালে মুখোশধারী দুর্বৃত্তরা রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আরসা সদস্যদের অপকর্মের প্রতিবাদ করায় এখন প্রতিবাদকারীদের টার্গেট করে হত্যা করছে তারা।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামে এক রোহিঙ্গ নেতাকে হত্যা করে দুর্বৃত্তরা। ২৫ থেকে ৩০ জন মুখোশধারী দুর্বৃত্তরা ওয়াক্কাস রফিককে গুলি করে পালিয়ে যায় বলে জানা গিয়েছিল।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ৮ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় আরও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আরও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ মার্চ ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ৮ মার্চ – কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭) নামের আরও এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন বলে জানা গেছে। এক দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। বুধবার (৮ মার্চ) সকাল ৭টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ ব্লকে ঘটনাটি ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সৈয়দ হোসেন একই ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন। মারা যাওয়া রোহিঙ্গার পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্য। ওসি মোহাম্মদ আলী জানান, বুধবার সকালে মুখোশধারী দুর্বৃত্তরা রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আরসা সদস্যদের অপকর্মের প্রতিবাদ করায় এখন প্রতিবাদকারীদের টার্গেট করে হত্যা করছে তারা। প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামে এক রোহিঙ্গ নেতাকে হত্যা করে দুর্বৃত্তরা। ২৫ থেকে ৩০ জন মুখোশধারী দুর্বৃত্তরা ওয়াক্কাস রফিককে গুলি করে পালিয়ে যায় বলে জানা গিয়েছিল। সূত্র: রাইজিংবিডিআইএ/ ৮ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×