হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্যাসিনো কাণ্ডে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পরে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ এপ্রিল ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১২ এপ্রিল – বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে ঈদের পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যারা দোষী তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। তবে ব্যক্তির দোষের কারণে ক্লাবগুলোর কার্যক্রম দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে যা সমীচীন নয়। যে সকল ক্লাব বা প্রতিষ্ঠান জড়িত নয়, তারা যাতে তাদের ক্রীড়া কার্যক্রম অচিরেই পরিচালনা করতে পারে সে বিষয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি আজ আমার কাছে এসেছেন।

এসময় তারা দাবি জানিয়েছেন, যে সকল ব্যক্তি এ ন্যাক্কারজনক কাজে জড়িত, যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি হোক। তবে ক্লাবগুলো যেনো তাদের স্বাভাবিক কর্মকান্ড পুনরায় চালু করতে পারে সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সমাধানের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয়ের সভা আহবান করতে বলেন। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রী ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করে সিদ্ধান্ত গ্রহনের কথা বলেন। তিনি ও অচিরেই ক্লাবগুলোর খুলে দেবার বিষয়ে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, বুধবার সকালে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে বিভিন্ন ক্লাবগুলোর প্রতিনিধিগণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন। তাদের দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈঠক শেষেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাথে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল গাফফার উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ এপ্রিল ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্যাসিনো কাণ্ডে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পরে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্যাসিনো কাণ্ডে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পরে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ এপ্রিল – বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে ঈদের পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বুধবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যারা দোষী তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। তবে ব্যক্তির দোষের কারণে ক্লাবগুলোর কার্যক্রম দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে যা সমীচীন নয়। যে সকল ক্লাব বা প্রতিষ্ঠান জড়িত নয়, তারা যাতে তাদের ক্রীড়া কার্যক্রম অচিরেই পরিচালনা করতে পারে সে বিষয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি আজ আমার কাছে এসেছেন। এসময় তারা দাবি জানিয়েছেন, যে সকল ব্যক্তি এ ন্যাক্কারজনক কাজে জড়িত, যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি হোক। তবে ক্লাবগুলো যেনো তাদের স্বাভাবিক কর্মকান্ড পুনরায় চালু করতে পারে সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সমাধানের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয়ের সভা আহবান করতে বলেন। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রী ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করে সিদ্ধান্ত গ্রহনের কথা বলেন। তিনি ও অচিরেই ক্লাবগুলোর খুলে দেবার বিষয়ে আশ্বস্ত করেন। উল্লেখ্য, বুধবার সকালে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে বিভিন্ন ক্লাবগুলোর প্রতিনিধিগণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন। তাদের দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈঠক শেষেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাথে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল গাফফার উপস্থিত ছিলেন। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১২ এপ্রিল ২০২৩  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×