হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিন থেকে কক্সবাজার আসার পথে সাগরে আটকা পর্যটকবাহী জাহাজ!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ০৫:০৩ পূর্বাহ্ন

সেন্টমার্টিন থেকে কক্সবাজার আসার পথে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস।

ডুবচরে জাহাজটি আটকাপড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে রওনা দেয় জাহাজটি। রাত সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে এটি কক্সবাজার পৌঁছানোর কথা। কিন্তু ডুবচরে আটকা পড়ায় রাত দুইটা পর্যন্ত তীরে ভিড়তে পারেনি।

মূলত ভাটার কারণে এমনটা হয়েছে। জোয়ার আসলে স্বাভাবিক হবে। আমরা যাত্রীদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করছি।’

আরও পড়ুন

ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

জাহাজের কর্মকর্তা তানিম বলেন, ‘পাটুয়ারটেক পয়েন্টে প্রথমে জাহাজটি আটকা পড়ে। সেখান থেকে কিছুক্ষণ পর চলতে শুরু করলেও কিছু দূর যেতেই আবারও আটকে যায়।’

ট্যুর অপারেটর রিপন বলেন, ‘জাহাজে আমার বেশ কয়েকজন পর্যটক আছেন। যারা সেন্টমার্টিন থেকে কক্সবাজার যাচ্ছিল। রাত সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে শহরের বিআইডব্লিউ ঘাটে পৌঁছার কথা। জাহাজ থেকে ফোন করে যাত্রীরা কান্নাকাটি করছে।’

আরেক অপারেটর কাজল বলেন, ‘আমার ১০ জনের মতো পর্যটক রয়েছে। জাহাজ আটকা পড়ার খবরে আমরা খাবার পাঠানোর ব্যবস্থা করছি। পর্যটকরা জাহাজ থেকে ফোন করে উদ্ধারের কথা বলছে। অতিরিক্ত শীতের কারণে অনেকে অসুস্থ হওয়ার কথা জানাচ্ছেন।’
নিউজবাংলা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেন্টমার্টিন থেকে কক্সবাজার আসার পথে সাগরে আটকা পর্যটকবাহী জাহাজ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিন থেকে কক্সবাজার আসার পথে সাগরে আটকা পর্যটকবাহী জাহাজ!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ০৫:০৩ পূর্বাহ্ন
Print Image
সেন্টমার্টিন থেকে কক্সবাজার আসার পথে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস। ডুবচরে জাহাজটি আটকাপড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর। তিনি জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে রওনা দেয় জাহাজটি। রাত সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে এটি কক্সবাজার পৌঁছানোর কথা। কিন্তু ডুবচরে আটকা পড়ায় রাত দুইটা পর্যন্ত তীরে ভিড়তে পারেনি। মূলত ভাটার কারণে এমনটা হয়েছে। জোয়ার আসলে স্বাভাবিক হবে। আমরা যাত্রীদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করছি।’ জাহাজের কর্মকর্তা তানিম বলেন, ‘পাটুয়ারটেক পয়েন্টে প্রথমে জাহাজটি আটকা পড়ে। সেখান থেকে কিছুক্ষণ পর চলতে শুরু করলেও কিছু দূর যেতেই আবারও আটকে যায়।’ ট্যুর অপারেটর রিপন বলেন, ‘জাহাজে আমার বেশ কয়েকজন পর্যটক আছেন। যারা সেন্টমার্টিন থেকে কক্সবাজার যাচ্ছিল। রাত সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে শহরের বিআইডব্লিউ ঘাটে পৌঁছার কথা। জাহাজ থেকে ফোন করে যাত্রীরা কান্নাকাটি করছে।’ আরেক অপারেটর কাজল বলেন, ‘আমার ১০ জনের মতো পর্যটক রয়েছে। জাহাজ আটকা পড়ার খবরে আমরা খাবার পাঠানোর ব্যবস্থা করছি। পর্যটকরা জাহাজ থেকে ফোন করে উদ্ধারের কথা বলছে। অতিরিক্ত শীতের কারণে অনেকে অসুস্থ হওয়ার কথা জানাচ্ছেন।’ নিউজবাংলা

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×