হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাসের দিক দিয়ে এগিয়ে মেয়েরা

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ০১:২০ অপরাহ্ন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। অকৃতকার্য হয়েছে ৬০ হাজার ৩৮৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৫০।

অন্যদিকে ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্র পরীক্ষা দিয়ে পাস করেছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। অকৃতকার্য হয়েছে ৮৩ হাজার ৪৬৬ জন। পাসের হার ৯২ দশমিক ৬৯।

শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এতে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল প্রকাশের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৪ দশমিক ০৮, মাদরাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৯৩ দশমিক ২২, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাসের দিক দিয়ে এগিয়ে মেয়েরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাসের দিক দিয়ে এগিয়ে মেয়েরা

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ০১:২০ অপরাহ্ন
Print Image
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। অকৃতকার্য হয়েছে ৬০ হাজার ৩৮৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৫০। অন্যদিকে ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্র পরীক্ষা দিয়ে পাস করেছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। অকৃতকার্য হয়েছে ৮৩ হাজার ৪৬৬ জন। পাসের হার ৯২ দশমিক ৬৯। শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এতে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল প্রকাশের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৪ দশমিক ০৮, মাদরাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৯৩ দশমিক ২২, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×